শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১০ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেটের ১১৭৫’তম সাহিত্য আসর
প্রথম পাতা » সকল বিভাগ » কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেটের ১১৭৫’তম সাহিত্য আসর
শুক্রবার ● ১০ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেটের ১১৭৫’তম সাহিত্য আসর

ছবি : সংবাদ সংক্রান্ত হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি :: কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) সিলেটের ১১৭৫’তম সাহিত্য আসর আজ বৃহস্পতিবার ৯ নভেম্বর সন্ধ্যায় মুসলিম সাহিত্য হল দরগা গেইটে অনুষ্ঠিত হয়েছে। কেমুসাসের কার্যকরী পরিষদ সদস্য ফায়যুর রাহমানের সভাপতিত্বে ও কেমুসাসের জীবন সদস্য ও সাহিত্যকর্মী কামাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সাহিত্য সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেমুসাসের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ মবনু।

প্রধান অতিথির বক্তব্যে কেমুসাসের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী বলেন, সিলেটের সাহিত্য আন্দোলনে কেমুসাস সাপ্তাহিক সাহিত্য আসরের একটি ঐতিহাসিক ভূমিকা রয়েছে। এটাকে ছোট করে দেখার সুযোগ নেই। বিগত দিনে এই আসর থেকে অনেক বড় বড় লেখকের জন্ম হয়েছে।

প্রধান আলোচকের বক্তব্যে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ মবনু বলেন, একজন লেখকের অবশ্যই অহম থাকতে হয়। নিজের প্রতি নিজের বিশ্বাস থাকতে হয়। লেখক কারো দয়ায় কিংবা কারো পাশে দাঁড়িয়ে ছবি উঠিয়ে লেখক হয় না। সে লেখক হয়ে ওঠে তার নিজের পাঠ, আত্মবিশ্বাস ও সাধনার মাধ্যমে। আজকের সাহিত্যকর্মীদের একথা মনে রাখতে হবে।

আসরে পঠিত লেখার উপর আলোচনা করেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের ও সৈয়দ রেজাউল হক। আসরে লেখাপঠে অংশ নেন সিরাজুল হক, আতাউর রহমান বঙ্গী, দিদার আহমদ, নাওয়াজ মারজান, সাইয়্যিদ মুজাদ্দিদ, জুবের আহমদ সার্জন, অরুপ নাগ ও কুবাদ বখত চৌধুরী রুবেল।





আর্কাইভ