শুক্রবার ● ২৪ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রেমিট্যান্স যোদ্ধা জয়নালের মৃত্যু
রেমিট্যান্স যোদ্ধা জয়নালের মৃত্যু
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: সংযুক্ত আরব আমিরাতে রেমিট্যান্স যোদ্ধা জয়নাল আবেদীন (৫৩) মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)
বুধবার (২২ নভেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে দশটার দিকে তার কর্মস্থল দুবাইয়ে স্ট্রোক করলে হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে বারোটা দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রেমিট্যান্স যোদ্ধা জয়নাল আবেদীন ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৯নং শুভপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের (দারোগাহাট) উত্তর বল্লভ পুর গ্রামের মনি মেম্বার বাড়ির মৃত মজু মিয়া-র ৩য় পুত্র এবং ১ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক। ৭ ভাই ৪ বোনের মধ্যে জয়নাল তৃতীয় সন্তান
রেমিট্যান্স যোদ্ধা জয়নালের শ্যালক দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকা’র মিরসরাই প্রতিনিধি ও মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকম এর নির্বাহী সম্পাদক মোহাম্মদ আকতার হোসেন জানান, আমার ভগ্নিপতি জীবিকার তাগিদে দীর্ঘ ২৭ বছর যাবৎ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের পার্শ্ববর্তী আল’কুয়া এলাকায় কর্মরত ছিলেন। বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে দশটার দিকে স্ট্রোক করলে হাসপাতালে নেওয়ার পর সেখানে মৃত্যুবরণ করেন।
রেমিট্যান্স যোদ্ধা জয়নাল আবেদীনের মরদেহ বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে।





বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি