শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে ●   মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার ●   রাউজানে যুবকের মরদেহ উদ্ধার ●   ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ●   মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব ●   রাঙামাটি আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন ●   বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, জরিমানা
রাঙামাটি, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৪ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর-১ আসনে তৃণমূল বিএনপির মনোনয়নপত্র কিনলেন ইরাদ
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর-১ আসনে তৃণমূল বিএনপির মনোনয়নপত্র কিনলেন ইরাদ
শুক্রবার ● ২৪ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুর-১ আসনে তৃণমূল বিএনপির মনোনয়নপত্র কিনলেন ইরাদ

--- মুহাম্মদ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার ::আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ (কালিয়াকৈর) আসনে তৃণমূল বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী বলিয়াদীর জমিদার পরিবারের কর্ণধার চৌধুরী ইরাদ আহমদ সিদ্দিকী।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা ৪টার দিকে গাজীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ২০ হাজার টাকা জমা দিয়ে তিনি মনোনয়নপত্র কিনেছেন।

গাজীপুর-১ (কালিয়াকৈর) আসন থেকে চৌধুরী ইরাদ আহমদ সিদ্দিকী তৃণমূল বিএনপির প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন গাজীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন মোল্লা।

চৌধুরী ইরাদ আহমদ সিদ্দিকী গাজীপুর-১ ও ৩ ( সংযুক্ত কালিয়াকৈর-শ্রীপুর) আসন থেকে থেকে ২ বার নির্বাচিত বিএনপির সাবেক এমপি চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর বড় ছেলে ও বিএনপি গাজীপুর জেলার সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীর বড় ভাই। তিনি ২০১৫ সালে লাউ প্রতীকে মেয়র পদে ঢাকা (উত্তর) সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ গ্রহণ করেন এবং তৎকালীন মেয়র আনিসুল হক ও বিএনপি প্রার্থী তাবিথ আউয়ালকে ঢাকার মিরপুরের পাইকপাড়ার দুইটি কেন্দ্রে পরাজিত করেন।

তৃণমূল বিএনপির থেকে নির্বাচন করার বিষয়ে চৌধুরী ইরাদ আহমদ সিদ্দিকী বলেন, “গত ৩০ বছর কোনো কালিয়াকৈরের সন্তানকে জাতীয় সংসদে নির্বাচিত হইতে দেয়া হয় নাই। ১৯৯০ এর দশক থেকে ছয় মেয়াদে শ্রীপুরের সন্তান মরহুম এডভোকেট রহমত আলী ও গাজীপুর সদরের সন্তান ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হককে আওয়ামীলীগ নমিনেশন দিয়ে এমপি ও মন্ত্রী বানিয়েছে।
তাই চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী মনে করেন দেরীতে হলেও এখন কালিয়াকৈরের সুযোগ্য সন্তানদের কালিয়াকৈরের জনপ্রতিনিধি নির্বাচিত করার পালা এবং এই নির্বাচনে তিনি একমাত্র কালিয়াকৈরের সন্তান, যিনি ভোটারদের কাছে কালিয়াকৈরের মাটি ও মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করার অহ্বান জানান। এ নির্বাচনে বিএনপি আসছে না। আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গত ১৫ বছরে বহিরাগত এমপি হিসেবে অনেক কাজ করলেও কালিয়াকৈর উপজেলার তৃণমূলের বেকারত্ব, মাদক-সমস্যা ও স্থানীয় স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছেন, যার অন্যতম কারণ তিনি কালিয়াকৈরের মাটি ও মানুষের সন্তান না। যেহেতু এ নির্বাচনে বিএনপি আসছে না, নির্বাচন সুষ্ঠু হলে বিরোধী ঘরানার ভোটগুলো চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী পাবেন বলে তিনি মনে করেন।”

চৌধুরী ইরাদ আহমদ সিদ্দিকী আরও বলেন, “নির্বাচনের প্রকৃতি গণতন্ত্রের মাত্রা নির্ধারণ করে। আধুনিক প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম প্রধান অংশ হচ্ছে নির্বাচন। নির্দিষ্ট সময় অন্তর নির্বাচন অনুষ্ঠান ছাড়া কোনো রাষ্ট্রকে গণতান্ত্রিক বলা যায় না। যদি গণতান্ত্রিক সরকারকে সর্বোত্তম সরকার হিসেবে আখ্যায়িত করা যায়, তবে এর মূল স্তম্ভই হলো নির্বাচন এবং এই দুইয়ের মধ্যে গভীর সাযুজ্য রয়েছে।

বস্তুত, গণতন্ত্রে সরকারের ক্ষমতা উৎসারিত হয় ভোটারদের প্রদত্ত ম্যান্ডেট থেকে আর নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের হয়ে প্রক্সি দেন। স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থায় প্রাতিষ্ঠানিক দক্ষতা অর্জনের প্রক্রিয়ায় ব্যাপকভিত্তিক জন-অংশগ্রহণের মাধ্যমে, বিশেষত সংখ্যাগরিষ্ঠ দরিদ্র জনগোষ্ঠীর কণ্ঠস্বর প্রকাশ ও তাদের প্রত্যাশা পূরণের পদ্ধতি উদ্ভাবনসহ যথাযথ প্রয়োগ নির্দেশ করে নির্বাচন। এর ফলে গণতন্ত্র ও উন্নয়নের মধ্যে ইতিবাচক সম্পর্ক স্থাপিত হয়। প্রকৃতপক্ষে গণতন্ত্র বিকাশে ও সংহতকরণে নির্বাচনের প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান সর্বজনস্বীকৃত।”





গাজিপুর এর আরও খবর

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)