শিরোনাম:
●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
রাঙামাটি, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » ময়মনসিংহ » অবরোধের সমর্থনে ঈশ্বরগঞ্জে মশাল মিছিল
প্রথম পাতা » ময়মনসিংহ » অবরোধের সমর্থনে ঈশ্বরগঞ্জে মশাল মিছিল
রবিবার ● ৩ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবরোধের সমর্থনে ঈশ্বরগঞ্জে মশাল মিছিল

--- ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা ফের ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হচ্ছে আগামীকাল রোববার ভোর ৬টা থেকে।
শনিবার (২ ডিসেম্বর) রাতে নির্বাচনের তফসিল বাতিল ও অবরোধের সমর্থনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
মশাল মিছিলটির নেতৃত্ব দেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা।
বিক্ষোভ কর্মসূচীতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা যুবদলের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান জুয়েল, সদস্য এএমডি রাকিবুল আলম রতন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বিপুল হাসান, সদস্য টিপু সুলতান, সোহাগী ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন আব্দুল্লাহ, বিএনপি নেতা সিরাজ, সেলিম প্রমুখ।
একেএম আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা জানান, সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, খালেদা জিয়াসহ কারাবন্দিদের মুক্তিসহ এক দফা দাবি আদায়ে গত ৩০ অক্টোবর থেকে দফায় দফায় হরতাল-অবরোধ কর্মসূচি পালন করে আসছে বিএনপি। এরই ধারাবাহিকতায় সরকার পদত্যাগের এক দফা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, খালেদা জিয়াসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হবে। একতরফা তফসিল জনগন প্রত্যাখ্যান করেছে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলছে, সেটা আমরা চালিয়ে যাব।





আর্কাইভ