শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন ●   নবীগঞ্জে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি রেজা কিবরিয়া ●   আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ ●   ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ●   বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ●   বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা ●   আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ ●   নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা ●   আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি ●   কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই ●   আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে ●   কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ●   তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু ●   বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল ●   এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত ●   সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ ●   ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ●   ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন ●   মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩ ●   আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ ●   র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা ●   ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   উচ্ছেদকৃত হকারদের জীবিকার বিকল্প ব্যবস্থা করুন ●   নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ ●   বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে ●   রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে ●   বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ●   রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৬ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে সাংবাদিকদের সাথে তৃণমূল বিএনপির মতবিনিময়
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে সাংবাদিকদের সাথে তৃণমূল বিএনপির মতবিনিময়
বুধবার ● ৬ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে তৃণমূল বিএনপির মতবিনিময়

--- বিশ্বনাথ প্রতিনিধি :: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. আব্দুল মান্নান খান বলেছেন, আমার মা সব সময় বলতেন মানুষের সেবা করো। অসহায় মানুষের পাশে দাড়াও। তাই আমার মায়ের কথা রাখতেই নির্বাচনে অংশ নিয়েছি। যদি সিলেট-২ আসনের মানুষ আমাকে সেই সুযোগ দেন আর আমি নির্বাচিত হই তাহলে আমি বিশ্বনাথ-ওসমানীনগর তথা দেশের চেহারাটা বদলে দিতে কাজ করবো।

তিনি বলেন, এমনিতেই আমি আমার প্রতিষ্ঠিত দুটি ফাউন্ডেশনের মাধ্যমে সেবা করে যাচ্ছি। আমি এমপি নির্বাচিত হলে, আরও ব্যাপকভাবে অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবো। বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করতে কাজ করবো। আর এই আসনে সুষ্টু ভোট হলে আমি শতভাগ বিশ্বাস করি আমিই নির্বাচিত হবো।

কারন আমার সাথে যারা প্রার্থী হয়েছেন তারা বেশিরভাগই বিগত দিনে জনপ্রতিনিধি ছিলেন। তাদেরকে ভোট দিয়ে জনগণ দেখেছে, তারা কি করেছেন। তারা জনগনের ভাগ্য উন্নয়নে কিছুই করতে পারেননি। তাই জনগন তাদেরকে আর ভোট দিবে না।

তিনি ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির প্রতীক সোনালী আঁশ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার জন্য ভোটারদেরকে আহবান জানান। এছাড়াও তার বার্তাটা এই আসনের সকলের কাছে পৌছে দেয়ার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান তিনি।

আজ মঙ্গলবার দুপুরে বিশ্বনাথ পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তৃণমূল বিএনপির এই প্রার্থী। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, তার দুই মেয়ে ইয়ারুন আক্তার জেসমিন ও তাহমিনা আক্তার মুন্নি।





আর্কাইভ