শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
রাঙামাটি, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৪ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » কৃষি » রাউজানে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা
প্রথম পাতা » কৃষি » রাউজানে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা
রবিবার ● ২৪ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা

--- আমির হামজা, রাউজান প্রতিনিধি :: শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন রাউজানের কৃষকরা। ইতিমধ্যে মাঠে মাঠে শোভা পাচ্ছে ফুলকপি, বাঁধাকপি, মরিচ, দেশি টমেটো, লাউ, সিম, মুলা, দেশি আলো, লালশাকসহ হরেক রকমের শীত কালীন শাকসবজি। রাউজান কৃষি অফিস জানিয়েছে, এবার রাউজান উপজেলায় শীতকালীন সবজির উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৪’শত ৫০ হেক্টর। সরজমিনে গিয়ে দেখা যাই, শীতের মৌসুমে নানা জাতের শাকসবজি আবাদে এখন ব্যস্ত সময় পার করছে উপজেলার কৃষকরা। উপজেলার
কাশঁখালী খালের সবচেয়ে বেশি জমিতে সবজি চাষ হচ্ছে। আর প্রতিবছর কাঁশখালী খালের ফসলি জমি হতে কোটি টাকার শীতকালীন সবজি উৎপাদন হয়। যা দেশের খাদ্যের চাহিদা যোগান দেয়।
কাঁশখালীরে কৃষক ইসমাইল জানান, তিনি এই বছর প্রায় শীতকালীন সবজির জন্য ১ লক্ষ টাকা মতো খরচ করেছেন। তিনি বলেন ফলন ভাল হলে। খরচের তুলনায় লাভের অংশ ভালো পাবেন বলে মনে করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির জানান, রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় ১৪’শত ৫০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ করা হয়েছে। এতে আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। আমরা কৃষকদের সর্বত্মক সহযোগিতা ও পরামর্শ দিচ্ছি।

রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাউজান :: চট্টগ্রামের রাউজানে পুকুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। (২০-ডিসেম্বর) বুধবার ১টার দিকে উপজেলার ৮নম্বর কদলপুর ইউনিয়নের দক্ষিণ জয়নগর পড়ুয়া পাড়া গ্রামে গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সেই গুচ্ছ গ্রামের মো: বোরহানের দুই বছর বয়সী ছেলে রায়হান। জানা যায়, শিশু রাইহানের মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। তখন সেই বাহিরে খেলাধূলা খেলছিল। পরে সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজি পর গুচ্ছ গ্রামের পাশে থাকা পুকুরে শিশু রাইহানকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন মহিলা ইউপি সদস্য এনি বড়ুয়া, তিনি জানান দুপুরে খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। ভাসমান অবস্থায় তাকে পুকুর থেকে উদ্ধার করেন এলাকার লোকজন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন বলে জানতে পারি।

সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় রাউজানের প্রবাসীর মৃত্যু

রাউজান :: এভাবে বাড়ির আঙিনায় দাঁড়িয়ে প্রবাসী ছেলের লাশের অপেক্ষায় প্রহর গুনছেন মা মদিনা খাতুন। অন্য দিকে বাবার কথা মনে আসতেই দুচোখ ভিজে যাচ্ছে ৮বছরের শিশু মনিরুলের। কি হয়েছে জিজ্ঞাসা করতেই বাকরুদ্ধ সে। ২বছরের মারিয়া এখনো বুঝে উঠার বয়স হয়নি বাবা হারানো শোক কি? যে কিনা পায়নি বাবার হাতের ছোঁয়াও। বলছি সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় সড়কদূ র্ঘটনায় নিহত রাউজান প্রবাসী নুরুল আলম নামের পরিবারের কথা। গত ১৬ ডিসেম্বর) শনিবার সড়ক পার হয়ে রেস্টুরেন্টের খাবার হোম ডেলিভারি দিতে বের হলে ফুজাইরার গোরফা বলদিয়া মার্কেটের পাশে গাড়ীর সাথে ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে ফুজাইরাহ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। নিহত নুরুল আলম রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মৃত ইউনুস মিয়ার পুত্র। ৭ভাই ২ বোনের মধ্যে তিনি ৫ম সন্তান। ১২বছর আগে একই উপজেলার গহিরা গ্রামের আবু সৈয়দের মেয়ে শাখি আকতারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার সংসারে মনিরুল নামে ৮ বছরের ছেলে ও মারিয়া নামে ২বছরের কন্যা সন্তান রয়েছে। ২১ ডিসেম্বর সরেজমিনে তার গ্রামের বাড়ি পরিদর্শনে গিয়ে দেখা যায় শোকের ছায়া পুরো গ্রাম জুড়ে। পরিবার সূত্র জানা যায় আগামী শনিবার তার লাশ দেশে আসার কথা রয়েছে। স্থানীয় ইউপি সদস্য একরাম হোসেন বলেন, সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু খবর জেনেছি। তিনি একজন ভালো মনের মানুষ ছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা শোক আহত।

চুয়েটে ছাত্রহল থেকে তরুণীসহ আটক শিক্ষার্থী

রাউজান :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) এর ছাত্রহলের একটি কক্ষ হতে বহিরাগত এক তরুণীসহ ক্যাম্পাসের শিক্ষার্থীকে আটক করেছেন ছাত্রকল্যাণ দপ্তরের ভ্রাম্যমাণ দল। ২১ ডিসেম্বর বৃহস্পতিবার মধ্যরাতে ড.কুদরত ই-খুদা হলের (৫৫৫-নং) কক্ষ হতে তাদের আটক করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ঐ শিক্ষার্থী চুয়েট ক্যাম্পাসের মেটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের(২০ ব্যাচ) শিক্ষার্থী বলে জানা গেছে। ক্যাম্পাসের শিক্ষার্থীর সূত্রে জানা যায়, গভীর রাতে ঐ হলের কক্ষ হতে নারীর কন্ঠ শুনতে পান শিক্ষার্থীরা। এরপর ব্যাডমিন্টনের র্যাকেট নেওয়ার অজুহাত দেখিয়ে তারা কক্ষে প্রবেশ করেন। পরে তারা দেখতে পান কক্ষে থাকা খাটের নিচে এক তরুণী লুকিয়ে আছেন। এসময় ঐ হলের শিক্ষার্থীরা বিষয়টি চুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরে বিষয় জানান। ঘটনার খবর শুনে ছাত্রকল্যাণ দপ্তরের ভ্রাম্যমাণ একটি দল ঐ হল থেকে তরুণীসহ সেই অভিযুক্ত ক্যাম্পাসের শিক্ষার্থীকে আটক করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, খবর শুনে হলে গিয়ে আমরা কক্ষ থেকে ঐ মেয়েকে উদ্ধার করি। পরে মুচলেকা নিয়ে তার পরিবারের কাছে হস্তান্তর করি। তিনি জানান শীতকালীন ছুটি শেষ হলে দ্রুত অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় আইনে ব্যবস্থা নেয়া হবে।





কৃষি এর আরও খবর

দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)