শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৪ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » সকল বিভাগ » শফিক চৌধুরী প্রতিমন্ত্রী হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিশ্বনাথে আনন্দ মিছিল
প্রথম পাতা » সকল বিভাগ » শফিক চৌধুরী প্রতিমন্ত্রী হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিশ্বনাথে আনন্দ মিছিল
রবিবার ● ১৪ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শফিক চৌধুরী প্রতিমন্ত্রী হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিশ্বনাথে আনন্দ মিছিল

--- বিশ্বনাথ প্রতিনিধি :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে দ্বিতীয় বারের মতো নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী নতুন মন্ত্রী সভায় ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী’ মনোনীত করায় পঞ্চম বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে অভিনন্দন জানিয়ে সিলেটের বিশ্বনাথে ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৩ জানুয়ারী বাদ আসর কলেজ রোডস্থ সওজের ডাকবাংলা প্রাঙ্গন থেকে ছাত্রলীগ নেতা রুকন-জাকিরের নেতৃত্বে আনন্দ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাসিয়া সেতুর উপর অনুষ্ঠিত পথসভাস্থলে এসে শেষ হয়। উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম রুকনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুনের পরিচালনায় আনন্দ মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কার্যনির্বাহী সদস্য কাউন্সিলর রফিক হাসান, কাউন্সিলর ফজর আলী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, ছাত্রলীগ নেতা ইমরান আহমদ, মাসুদ আহমদ রিপন।

এসময় আনন্দ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন পৌর কৃষক লীগের আহবায়ক বিকাশ মালাকার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুবেল আহমদ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল কালাম, ছাত্রলীগ নেতা কয়েছ আহমদ, জুয়েল আহমদ, আবিদুর রহমান আবিদ, অমিত দেব, প্রবীর দেব, ফারারী ইমন, তুষার পাল, জাকারিয়া ইমন, আব্দুর রহমান, কামরান আহমদ, কবির আহমদ, লোকমান আহমদ, মিজানুর রহমান মিজান, সাইদুল ইসলাম, সামছুদ্দীন, মাছুম আহমদ, জুবেদ আহমদ আসলাম, সাইদুল ইসলাম, হোসাইন আহমদ, চয়ন দেব, হোসাইন আহমদ-২, সজিব দেব, রাহিম আহমদ, জিল্লুর রহমান, গোলাপ, আলীম উদ্দিন,হৃদয় ,তুফায়েল আহমদ, নাঈম উদ্দিন, শাহিন আহমদ, নাহিদুল ইসলাম, ইমাদুল ইসলাম, মাহি, জামিল হোসাইন প্রমুখ নেতৃবৃন্দ।

বিশ্বনাথ উপজেলার লামাকাজিতে আর রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের শীতবস্ত্র বিতরণ

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের আতাপুর গ্রামের কৃতি সন্তান সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার কামিল ৯৫ ব্যাচ মেধাবী মুখ বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা মো. হরমুজ আলী সাহেবের বাড়ীতে আর রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ হরমুজ আলী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আর রাহমান এডুকেশন ট্রাস্ট এর উলামা উপদেষ্টা ও চরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ ছালেহ আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর রাহমান এডুকেশন ট্রাস্ট ইউ কে এর উপদেষ্টা এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদরাসার সহকারী অধ্যাপক জনাব মোঃ আলতাফুর রহমান।

বিশিষ্ট কবি ও সাংবাদিক লাহিন নাহিন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসা আরবী প্রভাষক মাওলানা হাফিজ মোঃ শফিকুল ইসলাম ও আকিলপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি জনাব মোঃ আলা উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল ক্বোরআন থেকে তেলাওয়াত পেশ করে সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার দশম শ্রেণির ছাত্র মোঃ মিনহাজ উদ্দিন। উপস্থিত বক্তাগণ আর রহমান এডুকেশনের এ জাতীয় কার্যক্রমের ভুয়সি প্রশংসা করেন এবং এ ধারা অব্যাহত রাখার জন্য সংশ্লিদের প্রতি উদাত্ত আহ্বান জানান।





আর্কাইভ