শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৪ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » ঢাকা » নাট্যকার শিমুল সরকারের উপরে হামলার প্রতিবাদ
প্রথম পাতা » ঢাকা » নাট্যকার শিমুল সরকারের উপরে হামলার প্রতিবাদ
রবিবার ● ১৪ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নাট্যকার শিমুল সরকারের উপরে হামলার প্রতিবাদ

--- নাট্য নির্মাতা শিমুল সরকারের উপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে ডিরেস্টরস গিল্ড বাংলাদেশ এবং টেলিভিশন এন্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস এসোসিয়েশন টেলিপ্যাব। এছাড়াও হামলাকারীদের শেল্টারদাতাদেরও উপযুক্ত শাস্তি নিশ্চিতকরণের জোর দাবি জানিয়েছেন তারা। আসামীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত না করলে জাতীয়ভাবে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলেও দাবি করা হয়েছে। মনোয়ার পাঠান ও সাজু মুনতাসির সাক্ষরিত বিবৃতিতে টেলিপ্যাব এবং অনন্ত হীরা ও এস এম কামরুজ্জামান সাগর সাক্ষরিত বিবৃতিতে ডিরেক্টরস গিল্ড এই দাবি জানিয়েছে। বাংলাদেশের টেলিভিশন মিডিয়ার প্রযোজক ও পরিচালকদের সবথেকে বড় এই দুই সংগঠনের বিবৃতিতে পুরো সাংস্কৃতিক অঙ্গণ আরো বেশি সোচ্চার হয়ে উঠছে বলে জানা গেছে।
বিবৃতিতে বলা হয়েছে-

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নির্মাতা, নাট্যকার, প্রযোজক, সাংবাদিক, অভিনেতা শিমুল সরকারের উপর রাজশাহীর বাঘা উপজেলায় তার নিজ গ্রামে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, সশস্ত্র সন্ত্রাসীরা তাকে অতর্কিত আক্রমন করে চাইনিজ কুড়াল, হাতুড়ি, রড দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে জখম করেছে তার তীব্র প্রতিবাদ জানাই। একজন সংস্কৃতি কর্মীর উপরে আঘাত মানে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করা বলেই মনে করি আমরা। ইমো হ্যাকিং, মাদক ব্যবসার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংস্কৃতি কর্মীরাই সোচ্চার হবেন, এটাই স্বাভাবিক। শিমুল সরকারও সেটাই করেছেন। তাতে কোনো গোষ্ঠী, জনপ্রতিনিধির চক্ষুশুল হলে সেটা দেখা এবং সামাজিক ব্যাধি দূর করার উদ্যোগের দ্বায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। শিমুল সরকারের মত একজন গুণী জনপ্রিয় নির্মাতা, প্রযোজক, নাট্যকারকে যারা মৃত্যুর মুখে ঠেলে দিতে চেয়েছিল, এবং তাদের শেল্টারদাতাদের উপযুক্ত শাস্তি নিশ্চিতকরণের জোর দাবি জানাচ্ছি। নতুবা দেশের সমস্ত নির্মাতা, নাট্যকার, প্রযোজক, অভিনয় শিল্পী, ক্যামেরাম্যানসহ সবাইকে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলা হবে। অপরাধী যত শক্তিশালীই হোন না কেন সরকার এবং প্রসাশন নিজেদের ভাবমূর্তি রক্ষার স্বার্থেই অপরাধীদের শাস্তির আওতায় এনে সমাজে একটা দৃষ্টান্ত স্থাপন করবেন বলে আমাদের প্রত্যাশা। ৪৮ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার নিশ্চিত করার জোর দাবি আমাদের।

উল্লেখ্য ভোটের দিন ৭ জানুয়ারি আনুমানিক রাত ৯.১৫ টায় রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট বাজারে স্মৃতি স্টুড়িও’র সামনে তাকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনার পরের দিন ৮ জানুয়ারি তার ছোট ভাই ফরহাদ হোসেন বাদি হয়ে ৬ জনকে আসামী এবং অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে বাঘা থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার বিররণে জানা যায়, শিমুল সরকার ভোটের দিন ৭ জানুয়ারি রাত ৯.১৫ টার দিকে সরেরহাট বাজারে স্মৃতি স্টুডিওর সামনে পথরোধ করে শাহিনুর রহমান (২৪) প্রথমে মাথায় আঘাত করে। তারপর ৫/৬ জন ঘিরে ধরে এবং শাহিনুর ইসলাম, হাফিজুর রহমান, রিংকু হোসেন, শফিকুল ইসলাম রাজা, মাসুম হোসেন, আরিফুল ইসলামসহ লোহার রড়, চা পাতি ও চাইনিজ কুড়াল নিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। ওই সময় খবর পেয়ে তার ছোট ভাই ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শিমুল সরকার দীর্ঘদিন থেকে নাট্যকার ও নাটক পরিচালনা করে আসছেন। তিনি ঢাকায় নাট্যকার ও নাটক পরিচালক হিসেব ইতিমধ্যেই জনপ্রিয় হিসেবে নিজেকে গড়ে তুলেছেন এবং অন্তত ৪ শতাধিক পর্ব নাটকের পরিচালক এবং নাট্যকার তিনি। এছাড়া ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ, টেলিভিশন এন্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসার এসোসিয়েশন, একটরস ইকিউটি বাংলাদেশের সক্রিয় সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার এবং প্রকাশনা সেলের ক্রিয়েটিভ উইংসে কাজ করেন। ভোট উপলক্ষে ২ জানুয়ারি নিজ বাড়িতে আসলে পূর্ব শত্রুতার জের হিসেবে এ ঘটনা ঘটেছে বলে তিনি জানান। তিনি বলেছেন এলাকার চিহ্নিত ইমো হ্যাকার ও মাদক কারবারি চক্রের কর্মকাণ্ডের বিরোধিতা করে আসছিলেন। ইমো হ্যাকার ও মাদক কারবারি চক্রের কর্মকান্ডের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। এজন্য ইমো হ্যাকার এবং মাদক চক্রের সদস্য এবং ঢাকায় তাদের শেল্টারদাতারা শিমুল সরকারকে বিভিন্ন সময় তাকে হুমকি ধামকি দিয়ে আসছিলেন।





ঢাকা এর আরও খবর

ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ
চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন

আর্কাইভ