রবিবার ● ১৪ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি বধির বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
রাঙামাটি বধির বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
রাঙামাটি :: রাঙামাটি বধির (বাক-শ্রবণ) বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
রোববার সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় আসামবস্তির বধির (বাক-শ্রবণ) বিদ্যালয়ে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. ওমর ফারুক।
রাঙামাটি বধির বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নাছির উদ্দিনের সঞ্চালনায় ও বধির কল্যাণ সমিতির সভাপতি কানু দাশ গুপ্তের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- রাঙামাটি জজ কোর্টের এডভোকেট কাজী মো. মঈনুল ইসলাম (হাসান) ও বধির কল্যাণ সমিতির সহ-সভাপতি টিটু চৌধুরী (বধির)।
এসময় বিদ্যালয়ের শিক্ষক, বধির কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনার পর অতিথিরা বধির বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।





কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ
বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র