শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » ৭ বছরে ও জুটেনি ফিরোজার বিধবা ভাতার কার্ড
প্রথম পাতা » চট্টগ্রাম » ৭ বছরে ও জুটেনি ফিরোজার বিধবা ভাতার কার্ড
বুধবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৭ বছরে ও জুটেনি ফিরোজার বিধবা ভাতার কার্ড

--- মাহমুদুল হাছান, সন্দ্বীপ প্রতিনিধি :: সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কাঙালি মাঝির বাড়ি মৃত আবুল আলাম প্রকাশ লেদুর স্ত্রী ফিরোজা বেগম ( ৪৯) দীর্ঘ দিন যাবৎ একটি বিধবা ভাতার কার্ডের জন্য এ দরজা থেকে ঐ দরজা ঘুরাঘুরি করে আজ ও কার্ড পান নি। তার পরনে ছেঁড়া কাপড়, ঘরে বেড়া নেই, চোখে মুখে অপুষ্টির চিহ্ন। অপরের কাছে হাত পেতে কোনোমতে জীবন যুদ্ধে ঠিকে আছেন অসহায় ও হতদরিদ্র এক অশীতিপর বিধবা মহিলা ফিরোজা।২০১৭ সালে ক্যান্সার আক্রান্ত হয়ে বিনা চিকিৎসার মারা যান কৃষক স্বামী আবুল আলাম । ভিটেবাড়ি ছাড়া সহায় সম্বল বলতে কিছুই নেই তার। ভিটেবাড়ি যেটি আছে সেটি থেকে আবুল আলামের অন্য সংসারের ছেলে তাড়িয়ে দেয় তাকে। ব্যাক্তি জীবনের ফিরোজার কোন ছেলে মেয়ে নেই, এ পৃথিবীতে এখন তার কোন স্বজন নেই। মানুষের কাছে হাত পেতে কোনো মতে অর্ধাহারে দিনানিপাত করছে সে। বর্তমানে ফিরোজা বিধবা কিংবা বয়স্ক ভাতা বা ১০ টাকা দামের চাউলের কার্ড কোনোটাই তার ভাগ্যে জোটেনি। বিভিন্ন সময়ে ইউপি সদস্য তাকে বিধবা ভাতার কার্ড করে দেবে বলে প্রতিশ্রুতি দিলেও তা গুড়েবালি। ফিরোজা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ৭ বছর ধরে নারী (বিধবা) হলাম, মরার পর ভাতা দিয়ে কি করব। আমি এখন বেচে থাকার জন্য চেয়ারম্যান বা সমাজের বিত্তবানদের সহযোগিতা চাচ্ছি। এ বিষয়ে জানতে চাইলে সমাজসেবা অধিদপ্তরের দায়িত্ব প্রাপ্ত হারামিয়া ইউনিয়নের সমাজকর্মী মাকছুদ রহমান বলেন এটা ইউনিয়ন পরিষদের মাধ্যমে জেনে নিতে, অনলাইনে আবেদন করে নিতে হবে। ইউনিয়ন পরিষদের মেম্বারের মাধ্যমে যোগাযোগ করে করে চেয়ারম্যান মাধ্যম হয়ে উপজেলা সমাজসেবা অফিসে প্রেরণ করতে হবে।

সন্দ্বীপে গভীর রাতে ডাকাতির ঘটনায় আহত-১
সন্দ্বীপ :: গত ১২ ফেব্রয়ারি রাত তিনটার সময় সন্দ্বীপ উপজেলার মগধরা ৩ নং ওয়ার্ডে মানিক সওদাগরের বাড়ির রাস্তায় ডাকাতদের হামলার শিকার রাকিব বর্তমানে চট্টগ্রাম ডেল্টা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। ডাকাতদের হামলায় আহত রাকিবের ওটিতে অপারেশন হলে ও তিনি এখনো ঝুঁকিমুক্তনন। জানা গেছে রাকিব রবি টেলিকমের এসআর পদে চাকরি করছেন তার পিতা ৩ নং ওয়ার্ডে একটি মুদির দোকানদার। রাকিব প্রতিদিনের মতো ঐ দোকানে রাতে ঘুমালে রাত তিনটার দিকে ডাকাত দল তাদের দোকান ভেঙ্গে ভিতরে ঢুকে তার থেকে রবি টেলিকমের টাকা চাইতে থাকে এবং সে টাকা দিতে রাজি না হলে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন এবং তাকে জবাই করে দেওয়ার জন্য উদ্ধত হই ডাকাতেরা পরে রাকিবের চিৎকারে মা ঘটনাস্থলে এসে গেলে ডাকাতেরা দোকানের টাকা, মোবাইল ও অন্যান্য জিনিস পত্র নিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক ভাবে তাকে দ্রুত স্থানীয় সন্দ্বীপ মেডিকেল সেন্টারে নিয়ে গেলে কতৃব্যরত ডাক্তারেরা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ নিয়ে যেতে বলে। স্থানীয় লোকজনের বরাত দিয়ে জানা যায় এলাকার চিহ্নিত কয়েকজন ডাকাত ঐ এলাকায় কয়েকদিন ধরে বিচরণ করতে থাকে। উল্লেখ্য মগধরা ৩ নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে অনেকগুলো চোর- ডাকাত বিচরণ ও বসবাস করে আসছে অনেকবার তাদের প্রশাসনের ধরিয়ে দেয়া হলেও তারা স্থানীয় প্রভাবে মুক্ত হয়ে আবার চুরি - ডাকাতি করতে থাকে। এ বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপ থানার ওসি তদন্তের মোবাইল সংযোগ পাওয়া যায় নি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)