শিরোনাম:
●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৫ মার্চ ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ চালক আহত
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ চালক আহত
শুক্রবার ● ১৫ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ চালক আহত

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের চালকের ওপর পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ট্রেন চালক আতিকুল ইসলাম (৪২) গুরুতর আহত হন। এতে ট্রেনটি ঈশ্বরগঞ্জ রেল স্টেশন প্ল্যাটফর্মে প্রায় ২ ঘন্টা আটকা পড়ে।
জানা যায়, বুধবার দিবাগত রাতে চলন্ত ট্রেনে গৌরীপুর-ঈশ্বরগঞ্জ সীমান্তবর্তী এলাকায় দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করে। দুর্বৃত্তের ছোড়া পাথরে গুরুতর আহত হয় ট্রেন চালক। রক্তাক্ত অবস্থায় তিনি রাত ১১টা ২০ মিনিটে ট্রেনটি ঈশ্বরগঞ্জ স্টেশনে থামিয়ে দেন। পরে ট্রেনে থাকা লোকজন ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ট্রেনটি ঈশ্বরগঞ্জ রেলস্টেশনের প্লাটফর্মে আটকা পড়ায় দুর্ভোগে পরে যাত্রীরা। জনবল সংকটে ঈশ্বরগঞ্জ স্টেশনের কার্যক্রম সম্প্রতি বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনটিতে দায়িত্বশীল কোনো লোকজন ছিলেন না। প্রায় ২ঘন্টা পরে ময়মনসিংহ থেকে চালক মোহাম্মদ হানিফ এসে ট্রেনটি নিয়ে চট্রগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
বিজয় এক্সপ্রেস ট্রেনের সহকারী লোকোমাস্টার আঃ হালিম জানান, গৌরীপুর-ঈশ্বরগঞ্জ সীমান্তবর্তী এলাকায় দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করলে গুরুতর আহত হয় ট্রেনচালক। পরে ট্রেনটি ঈশ্বরগঞ্জ স্টেশনে থামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়ে চালককে।
তিনি আরও জানান, দুর্বৃত্তের ছোড়া পাথরের আঘাতে ঢ বগির ১-২ সিটের জানালার কাচঁ ভেঙ্গে যায়, কিন্তু সৌভাগ্যক্রমে এতে কেউ আহত হয়ননি।

আবারো গ্রেফতার মাদক ব্যবসায়ী মতিলাল
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মাদক ব্যবসায়ী মতিলালকে আবারো গ্রেফতার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে পৌর শহরের পাটবাজার থেকে মাদক সেবনের অভিযোগে তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার গ্রেফতারকৃত মতিলালকে আদালতে প্রেরণ করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ পৌর শহরের চরনিখলা এলাকার রামপ্রসাদ গৌড়ের ছেলে মতিলাল গৌড় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। এছাড়াও প্রায় সময়েই মদ খেয়ে মাতাল হয়ে এলাকার জনসাধারনদের অকথ্য ভাষায় গালমন্দ করে মতিলাল।
মাদক ব্যবসা বন্ধের লক্ষ্যে স্থানীয় অর্ধশত বাসিন্দারা ঈশ্বরগঞ্জ থানা পুলিশে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের আগে ও পরে বেশ কয়েকবার তাকে গ্রেফতার করা হয়। তার নামে রয়েছে একাধীক মাদক মামলা।
মামলার এজাহার সুত্রে জানা যায়, বুধবার রাতে মদ খেয়ে পৌর শহরের পাটবাজার এলাকায় লাল মিয়ার চায়ের দোকানের পাশে মদ খেয়ে মাতলামি করতে থাকে। পরে স্থানীয় এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ এসে মতিলালকে মাতাল অবস্থায় গ্রেফতার করে।
পুলিশ সুত্রে জানা যায়, ওই দিনেই সকাল বেলা মতিলালকে মাদক সেবনের অভিযোগে গ্রেফতার করে ৩৪ ধারায় আদালতে প্রেরণ করলেও বিকেলে ফিরে এসে রাতেই আবারও মদ খেয়ে মাতলামি করতে থাকে। পরে এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে আবারো গ্রেফতার করে মামলা দিয়ে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজেদুর রহমান জানান, আসামী মতিলালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণীর ২৫ ধারায় মামলা রুজু করে আদালতে সোর্পদ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত

আর্কাইভ