শিরোনাম:
●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
রাঙামাটি, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুর সিটি মেয়র মান্নান আবারো গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ » গাজীপুর সিটি মেয়র মান্নান আবারো গ্রেফতার
শনিবার ● ১৬ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুর সিটি মেয়র মান্নান আবারো গ্রেফতার

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৫০মিঃ) গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নান আবারো গ্রেফতার হয়েছেন৷

১৫ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকা থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে৷

স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক মেয়র মান্নানকে বরখাস্তের আদেশ উচ্চ আদালত স্থগিত করায় আগামী ১৭ এপ্রিল রবিবার সিটি করপোরেশনে তার অফিস করার কথা ছিল৷ উচ্চ আদালতের আদেশে দায়িত্ব ফিরে পাওয়ার ২ দিন আগেই তাকে ফের গ্রেফতার করা হলো৷ তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা৷

ওসি খন্দকার রেজাউল হাসান রেজা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, সিটি মেয়র অধ্যাপক এমএ মান্নানকে কালিয়াকৈর এলাকা থেকে রাত ১০টার দিকে নাশকতার একটি মামলায় ফের গ্রেফতার করা হয়েছে৷ তিনি বলেন, এছাড়া শুক্রবার রাত ৯টার দিকে চান্দনা-চৌরাস্তা এলাকায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে৷ এতে সন্দেহভাজন হিসেবে তাকে জিজ্ঞাসাবাদের জন্যও আটক করা হয়েছে৷

মেয়র এমএ মান্নানের পরিবার সূত্র ও বিএনপির নেতাকর্মীরা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানায়, শুক্রবার দুপুরে তিনি তার গাজীপুর নগরীর সালনা এলাকায় জুমার নামাজ আদায় করেন৷ নামাজ শেষে বিকেলে তার সালনার বাড়ি থেকে কালিয়াকৈর হয়ে ঢাকায় যাচ্ছিলেন৷ পথে কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় পৌঁছলে গাজীপুরের একটি পুরনো মামলায় সন্ধ্যার দিকে গ্রেফতার করা হয়৷

গাজীপুর সিটির এই মেয়রকে পুলিশ রাত ১০টার দিকে গ্রেফতারের কথা জানালেও তাকে সন্ধ্যা ৭টার দিকে আটক করা হয় বলে সাংবাদিকদের কাছে দাবি করেন কালিয়াকৈর পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবীর খান৷

হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন, বিকালে মেয়র এমএ মান্নান গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় একাধিক অনুষ্ঠানে অংশ নেন৷ পরে তিনি গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর হয়ে কালিয়াকৈরের চা বাগান-মৌচাক সড়ক দিয়ে ঢাকার বাসায় ফিরছিলেন৷

এসময় গাজীপুর গোয়েন্দা পুলিশের একদল সদস্য সন্ধ্যা ৭টার দিকে কালিয়াকৈরের ভান্নারা বাজার এলাকায় মেয়র মান্নানের গাড়ির গতিরোধ করে আটক করে৷

মেয়র মান্নানকে ত্রথমে কালিয়াকৈর থানায় নিয়ে ঘন্টা দেড়েক বসিয়ে রাখা হয় দাবি করে বিএনপি নেতা হুমায়ুন আরও বলেন, পরে গোয়েন্দা পুলিশের সদস্যরা মেয়র মান্নানকে পুলিশের একটি মাইক্রোবাসে তুলে নিয়ে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যান৷

এদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র এমএ মান্নানকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি৷
উল্লেখ্য, অধ্যাপক এমএ মান্নানকে সাময়িক বরখাস্ত করে দেয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ গত ১১ এপ্রিল সোমবার ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট৷

পরে ১৩ এপ্রিল বুধবার রাষ্ট্রপক্ষ সুপ্রিম কোর্টে আপিল করলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ হাইকোর্টের দেয়া আদেশ বহাল রাখেন৷

জয়দেবপুর থানায় করা এক মামলার অভিযোগপত্র গ্রহণের কথা উল্লেখ করে ২০১৫ সালের ১৯ আগস্ট মেয়র এম এ মান্নানকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়৷ ২০১৫ সালের ৮ মার্চ থেকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)