শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ
রাঙামাটি, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৩ মে ২০২৪
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন : আম-ছালা দুটোই গেল মুকুলের
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন : আম-ছালা দুটোই গেল মুকুলের
বৃহস্পতিবার ● ২৩ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন : আম-ছালা দুটোই গেল মুকুলের

--- নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: “আম ছালা দুটোই গেল” নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইমদাদুর রহমান মুকুলের। নির্বাচনে প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট না পাওয়ায় মুকুলের জামানত বাজেয়াপ্ত হয়েছে। উপজেলা নির্বাচনে অংশ নিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান অংশ নেন মুকুল। তবে বিএনপির বহিষ্কৃত নেতা মুজিবুর রহমান শেফুর সঙ্গে প্রতিদ্বন্দ্বীতার দৌড়ে ঠিকে থাকতে পারেননি তিনি। ভোটের ফলাফলে পঞ্চমস্থানে রয়েছে মুকুলের অবস্থান।

জানা যায়- ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপে ২১ মে নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরআগে উপজেলা নির্বাচনে অংশ নিতে গত ১৮ এপ্রিল গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ হতে পদত্যাগ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পদত্যাগপত্র জমা দেন ইমদাদুর রহমান মুকুল। ২১ এপ্রিল নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইমদাদুর রহমান মুকুল। নির্বাচনে আওয়ামী লীগের ৫ জন, বিএনপির ১ জন, জাতীয় পার্টির ১জন মোট হ ৮জন প্রার্থী স্বতন্ত্র হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহন করেন। ২১ মে মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত নবীগঞ্জ উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ওইদিন রাতে সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা অনুপম দাস অনুপ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ফলাফলে দেখা যায়- চেয়ারম্যান পদে- নবীগঞ্জ উপজেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহবায়ক স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী শেফু (চিংড়ি) প্রতীকে ২৫ হাজার ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক চৌধুরী সেলিম (ঘোড়া) প্রতীকে পেয়েছেন- ২১ হাজার ৭৫১ ভোট। এছাড়া হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সুলতান মাহমুদ (মোটরসাইকেল) প্রতীকে প্রাপ্ত ভোট ২০ হাজার ৫৬৩ ভোট, ১ম সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী নুর উদ্দিন চৌধুরী বুলবুল (দোয়াত কলম) প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৯৪২, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী ইমদাদুর রহমান মুকুল (হেলিকাপ্টার) প্রতীকে ১৭ হাজার ৪৭ ভোট, হবিগঞ্জ জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী বোরহান উদ্দিন চৌধুরী (আনারস) প্রতীকে ৩ হাজার ৩৭৬ ভোট, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য স্বতন্ত্র প্রার্থী শাহ আবুল খয়ের (কৈ মাছ) প্রতীকে ১ হাজার ৯৫০ ভোট, শেখ মোস্তফা কামাল (কাপ পিরিছ) প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯০৫ ভোট।

বিএনপির মুজিবুর রহমান শেফুর সঙ্গে নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বীতায় ঠিকে থাকতে পারেননি নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী ইমদাদুর রহমান মুকুল। ১৭ হাজার ৪৭ ভোট পেয়ে পঞ্চমস্থানে রয়েছে মুকুলের অবস্থান। ইউনিয়ন চেয়ারম্যানের পদ হতে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হতে না পারায় আম-ছালা দুটোই গেলো মুকুলের।

উল্লেখ্য- ২১ মে নবীগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহবায়ক স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী শেফু (চিংড়ি) প্রতীকে ২৫ হাজার ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক চৌধুরী সেলিম (ঘোড়া) প্রতীকে পেয়েছেন- ২১ হাজার ৭৫১ ভোট। উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল- ২ লাখ ৮২ হাজার ৭১৪টি। এরমধ্যে নির্বাচনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা- ১ লাখ ১৪ হাজার ৬২৯টি।





সকল বিভাগ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী
পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন
আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত
বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে  আন্দোলন চলছে বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে
বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)