শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩১ মে ২০২৪
প্রথম পাতা » ঢাকা » কিছুলোকের বেপরোয়া দূর্নীতির কারণেই অধিকাংশ মানুষ কষ্টে আছে : সাইফুল হক
প্রথম পাতা » ঢাকা » কিছুলোকের বেপরোয়া দূর্নীতির কারণেই অধিকাংশ মানুষ কষ্টে আছে : সাইফুল হক
শুক্রবার ● ৩১ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কিছুলোকের বেপরোয়া দূর্নীতির কারণেই অধিকাংশ মানুষ কষ্টে আছে : সাইফুল হক

------ আজ সকালে বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির দ্বিতীয় জাতীয় সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্ট সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, কিছুলোকের বেপরোয়া দূর্নীতি আর অকল্পনীয় সম্পদের কারণেই আজ অধিকাংশ লোক কষ্টে আছে। রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে বেনজিরের মত ব্যক্তিদের লাগামহীন দূর্নীতি ও জবাবদিহিহীন ক্ষমতার কারণেই দেশ আজ ভয়াবহ বিপর্যয়ের মুখে। দেশে সব জিনিসের দাম বাড়লেও কেবল কমেছে শ্রমিকের দাম, কমেছে তাদের শ্রমশক্তির দাম।ভোটের ব্যবস্থা না থাকায় রাজনৈতিক দলের কাছে রিকশা শ্রমিকসহ সশ্রমজীবী মানুষের গুরুত্ব কমেছে। ভোট ব্যবস্থা নষ্ট হওয়ায় শ্রমিকেরা আরও ক্ষমতাহীন, আরও মর্যাদাহীন, আরও গরীব হয়েছে।তিনি বলেন, অধিকাংশ রাজনৈতিক দল রিকশা শ্রমিকদের ব্যবহার করে, কিন্তু তাদের অধিকারের কথা বলেনা।
তিনি বলেন, এই দূর্মূল্যের বাজারে সবচেয়ে কষ্টে আছে গরমে পোড়া মেহনতি রিকশা শ্রমিকসহ শ্রমজীবী মানুষ । শ্রমিক পরিবারের জীবনে দূর্যোগ নেমে এসেছে। রিকশা শ্রমিকদের রেশন নেই, নেই বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার অধিকার। এই সমাজে তাদের মানুষের মর্যাদা নেই।রাস্তায় বের হলে তাদেরকে বহুধরনের হয়রানির শিকার হতে হয়।
তিনি বলেন, জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির কারণে দেশের শ্রমজীবী - মেহনতী মানুষকে আজ চরম দুঃসহ জীবন যাপন করতে হচ্ছে। শ্রমিকদের প্রকৃত আয় কমে গেছে।শ্রমিক পরিবারসমূহের খাদ্যগ্রহণ কমে গেছে।
তিনি বলেন, দেশের কেবল ১০ টি লুটেরা গোষ্ঠীর অবৈধ অর্থ সম্পদ বাজেয়াপ্ত করলে ২০ লক্ষ শ্রমিক পরিবারের উন্নয়ন করা সম্ভব।
তিনি এই দুঃসহ পরিস্থিতি থেকে বেরিয়ে এসে নিজেদের অধিকার ও মুক্তি অর্জনে শ্রমজীবী - মেহনতিদের বৃহত্তর ঐক্য ও আন্দোলন গড়ে তোলার আহবান জানান। পাশাপাশি তিনি অনতিবিলম্বে রিকশা শ্রমিকদের রেশনিং ব্যবস্থা,পরিবেশবান্ধব রিকশা প্রচলন, শ্রমিকদের বাসস্থান,শিক্ষা, চিকিৎসা সুবিধাসহ তাদের ৯ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান।
জাতীয় প্রেসক্লাবের সম্মুখে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
বিপ্লবী রিকশা শ্রমিক সংহতি সভাপতি জামাল সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের এই সভায় আরও বক্তব্য রাখেন শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি নারী নেত্রী বহ্নিশিখা জামালী, বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সংহতি সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক এপোলো জামালী, বিপ্লবী পাদুকা শ্রমিক সংহতির সহ সভাপতি আবুল কালাম আজাদ, বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির আহসান বেলাল, বিপ্লবী গারমেন্টস শ্রমিক সংহতি সালাউদ্দিন আহমেদ, বিপ্লবী শ্রমিক সংহতির নেতা নুরুল ইসলাম, হাফিজুর রহমান রুবেল প্রমুখ।
উদ্বোধনী সমাবেশের পর রিকশা শ্রমিকদের একটি বর্ণাঢ্য র‌্যালী তোপখানা রোড়, পুরানা পল্টন বিজয়নগর প্রদক্ষিণ করে সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বিকালে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে সংগঠনের কাউন্সিল অধিবেশন শুরু হয়েছে।





ঢাকা এর আরও খবর

পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)