শিরোনাম:
●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
রাঙামাটি, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৮ আগস্ট ২০২৪
প্রথম পাতা » কৃষি » রাউজানে কৃষকদের কফি চাষের আগ্রহ বাড়ছে
প্রথম পাতা » কৃষি » রাউজানে কৃষকদের কফি চাষের আগ্রহ বাড়ছে
রবিবার ● ১৮ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে কৃষকদের কফি চাষের আগ্রহ বাড়ছে

--- আমির হামজা, রাউজান প্রতিনিধি :: কফি উৎপাদনে ভিয়েতনামের সুনাম রয়েছে সারাবিশ্বে। সেই কফি চাষ এখন বাংলাদেশে হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে বাড়ছে কফি চাষের আগ্রহ। এবার কফি চাষে আগ্রহ বাড়ছে চট্টগ্রামের রাউজান উপজেলার সৌখিন কৃষক ও তরুণ উদ্যোক্তদের মাঝে। কয়েকবছর আগে রোপণ করা কফি গাছে ফল ধরা শুরু হয়েছে। কফি গাছে ছোট ছোট কফিতে ভরপুর রাউজানের অনেক বাগান। নভেম্বর মাসে বাগানে ধরা কফিগুলো পরিপক্ক হবে বলে জানান কৃষকরা। এছাড়া কফির পাশাপাশি চাষ হচ্ছে কাজুবাদামের। রাউজান উপজেলা কৃষি বিভাগ সূত্র, উপজেলার পাঁচটি ইউনিয়নে কফি ও কাজুবাদামের বাগান রয়েছে। উৎপাদন বৃদ্ধি প্রকল্প আওতায় কৃষকদের চারা সারসহ যাবতীয় সহায়তা প্রদানের মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে কৃষি বিভাগ থেকে। হলদিয়া, ডাবুয়া, কদলপুর ও পাহাড়তলী ইউনিয়নে ২০টি কফি বাগান সৃজন করেছেন ২০জন কৃষক। ২০টি বাগানে প্রায় আড়াই হাজার গাছের চারা রয়েছে। এসব চারা থেকে কফি উৎপাদন হবে। অন্যদিকে ৫টি ইউনিয়নে ২৫টি কাজু বাদামের বাগান সৃজন করা হয়েছে। বাগানগুলোতে প্রায় তিন হাজার কাজু বাদামের চারা রোপণ করা হয়। কৃষক কমরু উদ্দীন বলেন, উপজেলা কৃষি বিভাগরে সহযোগিতায় গত দুই বছর আগে আমি ৩০ শতক জমিতে কফি গাছের চারা রোপণ করেছিলাম। ব্যয় হয়েছে প্রায় ২০ হাজার টাকা। বর্তমানে প্রতিটি গাছে ফলন দিতে শুরু করেছে। তিনি জানান ৩০ শতক কপি বাগান থেকে বছরে অন্তত দুইশ কেজি কফি উৎপাদনের আশা করছেন তিনি। বর্তমানে প্রতি কেজি কফির দাম ২ হাজার টাকা থেকে ৩ হাজার টাকা। এ ব্যাপারে উপসহকারি কৃষি কর্মকর্তা এমদাদুল ইসলাম বলেন, পাহাড়তলী এলাকার মহামুনি গ্রামের পাহাড়ি এলাকায় এক তরুণ উদ্যোক্তা কফি চাষ করেছে। প্রথমে লাগানো বেশকিছু গাছের চারা মারা গেলেও। পরবর্তী লাগানো কফি গাছে ফলন আসতে শুরু করেছে। পাহাড়তলী ইউনিয়নের বিপ্লব বড়ুয়া নামে এক তরুণ উদ্যোক্তা প্রায় দু’শ বেশি কফি গাছের চারা রোপন করেছেন। তার বাগানে এখন ফুলেফলে ভরপুর। এ ব্যাপারে রাউজান উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুম কবির বলেন, কফি ও কাজু বাদাম উৎপাদন বৃদ্ধিতে গাছের চারা, সার প্রদানসহ কৃষকদের সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। সম্প্রতি কফি উৎপাদন পরবর্তী পাম্পিং করার জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নতমানের মেশিন প্রদান করা হয়েছে। মাঠ পর্যায়ে বাগান সৃজনে পরামর্শ সেবা প্রদান করছেন কৃষি কর্মকর্তারা। ইতোমধ্যে বিভিন্ন বাগানে কপি উৎপাদন শুর হয়েছে। তবে কাজু বাদাম ফলন দিতে শুরু করলেও এখনো পুরোপুরিভাবে উৎপাদন শুরু হয়নি। পুরোপুরো উৎপাদনে গেলে কৃষকেরা লাভবান হওয়ার পাশাপাশি স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে।





কৃষি এর আরও খবর

দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

আর্কাইভ