শিরোনাম:
●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ●   রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার ●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের
রাঙামাটি, সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৩ আগস্ট ২০২৪
প্রথম পাতা » ঢাকা » অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার প্রয়াস বন্ধ করা দরকার
প্রথম পাতা » ঢাকা » অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার প্রয়াস বন্ধ করা দরকার
শুক্রবার ● ২৩ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার প্রয়াস বন্ধ করা দরকার

--- আজ সকালে বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য ও কাজ সম্পর্কে বিভ্রান্তির কোন অবকাশ নেই। অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হবারও কোন অবকাশ নেই। তাদেরকে বিতর্কিত করার প্রয়াসও বন্ধ করা দরকার।

তিনি বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী জরুরী কাজগুলো যেমন এগিয়ে নিতে হবে, তেমনি একটি যৌক্তিক সময়ের মধ্যে তাদেরকে অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশও নিশ্চিত করতে হবে।তিনি বিভ্রান্তি এড়াতে অন্তর্বর্তী সরকারকে তাদের কাজের একটি রোড়ম্যাপ প্রকাশ করারও আহবান জানান।

তিনি বলেন অভূতপূর্ব ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বৈষম্যহীন সাম্যভিত্তিক গণতান্ত্রিক ও মানবিক সমাজ ও রাষ্ট্র গঠনের যে সম্ভাবনা তৈরী হয়েছে তাকে কাজে লাগাতে হবে।কোন হটকারিতা বা রোমান্টিকতা দিয়ে সে সম্ভাবনা নষ্ট করা যাবেনা। তিনি বলেন, দেশের এই গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে আমাদের অকুতোভয় তরুন যুবরা উদ্যোগী ভূমিকা পালন করবে।

তিনি বলেন, ভারত এই পর্যন্ত আমাদের সৎ প্রতিবেশীর পরিচয় দিতে পারেনি। রাজনৈতিক ভাবে ব্যর্থ হয়ে এখন তারা বাংলাদেশকে পানিতে মারার ব্যবস্থা করেছে। বাংলাদেশকে না জানিয়েই ভারত এবার একসাথে তাদের পূর্বাঞ্চলের সব জলাধারের মুখ খুলে দিয়েছে। তিনি বানভাসি মানুষের পাশে দাঁড়াতে যুব সম্প্রদায়সহ দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

প্রতিনিধি সভার বিশেষ অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোশরেকা অদিতি হক বলেন, রংপুরে আত্মদানের মধ্য দিয়ে আবু সাঈদ ভয়কে পরাজিত করেছে এবং ছাত্র তরুণসহ দেশবাসীর মধ্যে হার না মানা অসীম সাহসের জন্ম দিয়েছে। তিনি বলেন মানুষের অধিকার আর মুক্তির জন্য হাসতে হাসতে যারা জীবন দিতে চায় তাদেরকে হারানো যায়না।তিনি গণ অভ্যুত্থানের হাজারো শহীদদের রক্তভেজা পথে একটা বৈষম্যহীন মানবিক সমাজ গঠনের সারথি হতে বিপ্লবী যুব সংহতির নেতা কর্মীদের পেতি আহবান জানান।

সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

বিপ্লবী যুব সংহতির আহবায়ক বাবর চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের সদস্যসচিব মীর রেজাউল আলম এর সঞ্চালনায় এই প্রতিনিধি সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি নারী নেত্রী বহ্নিশিখা জামালী, বিপ্লবী কৃষক সংহতির সভাপতি আনছার আলী দুলাল, খেতমজুর ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আকবর খান, বিপ্লবী শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির আহবায়ক জামাল সিকদার, প্রাক্তন ছাত্র নেতে রাশেদুল ইসলাম রাসেল, এডভোকেট ফায়েজুর রহমান মুনির,যুব প্রতিনিধি মোহাম্মদ সালাউদ্দিন, মাসুম রেজা, মিশকাত শেখ,তানিশা রহমান, মাইনুদ্দিন,সুমন হাওলাদার, মো. মহসিন, জাহিদুল ইসলাম, রিমন শেখ,মো. হাসেম প্রমুখ।

সভায় বিপ্লবী যুব সংহতির উদ্যোগে বন্যাপীড়িত মানুষদের রক্ষায় যুব উদ্যোগ আরও জোরদার করার সিদ্ধান্ত নেয়া হয়।

সভার শুরুতে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।





ঢাকা এর আরও খবর

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা
সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান
বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী
বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান
পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ
ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয়
শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক
সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)