শিরোনাম:
●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
রাঙামাটি, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৮ আগস্ট ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সমাবেশ
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সমাবেশ
বুধবার ● ২৮ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সমাবেশ

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনিসংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ২৮ আগষ্ট ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ওই র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ থেকে র‌্যালি শুরু হয় পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা চত্বরে এসে সমাবেশ করে দলটি।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ জোবায়ের এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী হাবিবুল্লাহ।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক জুবায়ের আহমাদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতী নূর মোহাম্মদ ফারুকী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ উত্তর জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান হুজাইফা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সমন্বয়ক মো: হাসানুর রহমান সজিব, মো: ইমরান হাসান মিলন প্রমুখ।
ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সাবেক এমপির মতবিনিময়


ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবীর শাহীন সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। মঙ্গলবার সন্ধ্যায় ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ, এদেশে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে আসছে। সাম্প্রতিক সময়ে ঈশ্বরগঞ্জে কোন সংখ্যালঘু সম্প্রদায় কোন সহিংসতার শিকার হয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল ধর্মের মানবাধিকার ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধ পরিকর। অপরাধীদের কোন দল নেই। যারা দলের নাম ভাঙ্গিয়ে দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম করবে তাদের দলে কোন ঠাই নেই। যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করার জন্য আহবান জানান।
এসময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান লিটন, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, ফেরদৌস কোরাইশী টিটু, নীলকন্ঠ আইচ মজুমদার, সাবেক সহ সভাপতি আব্দুল আউয়াল, বিএনপি নেতা ঝুলন চকদার, যুবদল নেতা ও পৌর কাউন্সিলর জহিরুল ইসলাম সুজন।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক রুহুল আমিন রিপন, রতন ভৌমিক, মোহাম্মদ আলী, রেজাউল করিম বিপ্লব, উবায়দুল্লাহ রুমি, হোসাইন মোহাম্মদ তারেক, আসাদুল্লাহ হাদিস, আনোয়ারুল বারী সুমন, রাকিবুল হাসান শুভ প্রমুখ।





ময়মনসিংহ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন
ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু
উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী
ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের  পর টাকা ফেরত ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত
একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, জরিমানা ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, জরিমানা
ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

আর্কাইভ