বৃহস্পতিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তি বিষয়ক সচেতনতামূলক মতবিনিময়
ঘোড়াঘাটে প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তি বিষয়ক সচেতনতামূলক মতবিনিময়
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তি বিষয়ক গণসচেতনতার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ প্রবীণ, প্রতিবন্ধী এবং মাদকাসক্ত ব্যক্তিদের সমন্বিত উন্নয়ন প্রকল্প, কারিতাস দিনাজপুর অঞ্চলের আয়োজনে ও প্রকল্পের ক্লাব প্রতিনিধি এবং নারী প্রতিবন্ধী ফোরামের সদস্য, মিডিয়াকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে কারিতাস বাংলাদেশ এর দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. রবি মার্ডীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে কারিতাস দিনাজপুর অঞ্চলের জুনিয়র প্রোগ্রাম অফিসার (এসডিডি) বিনয় কুজুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে, উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) খাদিজাতুল কুবরা, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, ছয়ঘট্টি দাখিল মাদ্রাসার সুপার আলতাব হোসেন, উপজেলার প্রবীণ ও প্রবীণ ব্যক্তিদের নিয়ে গঠিত বিভিন্ন ক্লাব সমন্বিত উন্নয়ন কমিটির সভাপতি সজল চন্দ্র মন্ডল প্রমুখ।
এ সময় বক্তারা প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিদের প্রতি সমাজের দায়বদ্ধতা নিয়ে দিক নির্দেশনা ও পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। শেষে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে ১ হাজার টাকা করে শিক্ষা সহায়তা প্রদান করা হয়।





পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু
পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক
নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড
পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২
পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন
মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ
মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ
পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন