শিরোনাম:
●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে চালের মূল্য বৃদ্ধি ক্রেতা সাধারণ বিপাকে
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে চালের মূল্য বৃদ্ধি ক্রেতা সাধারণ বিপাকে
বৃহস্পতিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে চালের মূল্য বৃদ্ধি ক্রেতা সাধারণ বিপাকে

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ঈশ্বরগঞ্জের চালের বাজার দর বৃদ্ধি পাওয়ায় ক্রেতা সাধারণ পড়েছে চরম বিপাকে। সরেজমিন উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা যায়, সর্বাধিক বিক্রিত আটাশ উনত্রিশ ও মোটা জাতের চালের বাজার দর হঠাৎ বেড়ে গেছে।
উপজেলা সদর বাজারের বড় চাল ব্যবসায়ী আব্দুর রাশিদ ও এবাদুল ইসলাম জানান, ১২ই আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত চালের বাজার দর স্থিতিশীল ছিল। ২৭ আগস্ট থেকে আকস্মিক ভাবে আটাশ ও উনত্রিশ জাতের ২৫ কেজি ওজনের ১ বস্তা চালের মূল্য ১২শ ৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৪শ ২০টাকা। ৫০ কেজি মোটা চালের বস্তা ২২শ ৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ২৩শ ৫০টাকা। আটাশ ও উনত্রিশ জাতের বস্তা প্রতি বেড়েছে ১শ ৭০টাকা এবং মোটা বস্তা প্রতি বেড়েছে ১শ টাকা। হঠাৎ মূল্য বৃদ্ধিতে ক্রেতা সাধারণ পড়েছে বিপাকে। বাজারে চালের সরবরাহ স্বাভাবিক থাকার পরও মূল্য বৃদ্ধির ব্যাপারে স্থানীয় ব্যবসায়ীরা বলেছেন ধান বাজার দর সামান্য বৃদ্ধি পেয়েছে। এই মূল্যবৃদ্ধি চালের বাজার দরের ওপর একটু প্রভাব পড়েছে। অপরদিকে মিলারদের কারসাজি থাকতে পারে বলে মনে করেছেন ব্যবসায়ীরা।
এবিষয়ে ইসমাঈল অটো রাইস মিলের মালিক ইসহাক মিয়া জানান, আমার মিলে দৈনিক ১৪শ থেকে ১৫শ বস্তা ধানের প্রয়োজন। কিন্তু বিভিন্ন মোকাম ঘুরে ৩শ বস্তা ধানও সংগ্রহ করা যাচ্ছে না। যার ফলে মিলের শ্রমিকদের বিদায় দিয়ে চাল উৎপাদান বন্ধ করে বসে থাকতে হচ্ছে। এছাড়া বর্তমান ধানের বাজার দর অনুযায়ী ৫০কেজি চাল উৎপাদন করতে খরচ পড়ে ২৯শ ৮৫টাকা আর বর্তমান চালের বাজার দর অনুযায়ী বিক্রি করতে হচ্ছে ২৭শ ৬০টাকা। অর্থাৎ উৎপাদন খরচের চেয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে। প্রতি ৫০কেজি বস্তায় আমাদের লোকশান গুনতে হচ্ছে ২শ ২৫ টাকা। এখানে মিলারদের কারসাজির কোন সুযোগ আছে বলে আমি মনে করি না।
এ বিষয়ে উপজেলা খাদ্য উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, সরকারি ৩০ টাকা কেজি দরে ডিলারদের মাধ্যমে যে চাল বিক্রি করা হতো তা এক বছর ধরে বন্ধ রয়েছে। এটা চালু থাকলে চাল বাজার দর বৃদ্ধির সম্ভাবনা কম ছিল। তবে সরকারি ১৫ টাকা কেজি দরের চাল বিক্রির কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে অর্থাৎ ১৫ সেপ্টেম্বর থেকে চাল বিক্রি হতে পারে এতে নিন্ম আয়ের মানুষ উপকৃত হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিন সাত্তার জানান, চালের বাজার দর যাতে অস্থিতিশীল না হয় সে জন্য বাজার তদারকি জোরদার সহ মোবাইল কোর্ট পরিচালনা করা হতে পারে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)