শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৬ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে অটোরিকশা ও সিএনজির দখলে মহাসড়ক
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে অটোরিকশা ও সিএনজির দখলে মহাসড়ক
বুধবার ● ১৬ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘোড়াঘাটে অটোরিকশা ও সিএনজির দখলে মহাসড়ক

--- ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুর ঘোড়াঘাটে বিভিন্ন হাট বাজারের স্থানীয় সড়ক সহ আঞ্চলিক মহাসড়ক গুলোতে সিএনজি, অটোরিকশা ও ভ্যানের দখলে থাকায় পথচারী ও ভারী যানবাহন চলাফেরার ভোগান্তি সহ বৃদ্ধি পেয়েছে সড়ক দুর্ঘটনা। সড়কের উপরে অঘোষিত স্ট্যান্ড স্থাপন করে যাত্রী উঠা নামার কারণে যানজট লেগে থাকে গুরুত্বপূর্ণ এ সড়ক গুলোতে। ব্যস্ততম সড়কগুলোর বেশিরভাগই এখন তাদের দখলে।
সরেজমিনে দেখা গেছে, দিনাজপুর-গোবিন্দঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঘোড়াঘাট উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্ট্যান্ড বসিয়ে চলছে তাদের রাজত্ব। উপজেলার রানীগঞ্জ বাজার, ওসমানপুর বাজার, গাইবান্ধা মোড় সহ বিভিন্ন বাজারে অনেক জায়গা জুড়ে সড়কের দুপাশে দাঁড় করিয়ে রাখা হয় শত শত ইজিবাইক, অটোরিকশা, ভ্যান ও সিএনজি।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন ইজিবাইক চালক বলেন, এসব স্ট্যান্ডে নতুন গাড়ি চালাতে সমিতির নামে ৪ থেকে ৫ হাজার টাকা চাঁদা দিতে হয়। এছাড়া টোল আদায়ের নামে এসব যানবাহন প্রতি ২০ থেকে ৩০ টাকা করে চাঁদা দিতে হয়। চাঁদা দিলে স্ট্যান্ডে গাড়ি রেখে যাত্রী উঠাতে পারেন চালকরা। এই যাত্রী উঠাতে গিয়েই সড়ক স্ট্যান্ডে রূপ নেওয়া সহ সড়ক সংকুচিত হয়ে দিনভর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যানজট সৃষ্টি হয়ে থাকে।
স্থানীয়রা জানান, ব্যস্ততম আঞ্চলিক মহাসড়কের ওপর থেকে অবৈধ স্ট্যান্ড সরানোর উদ্যোগ নেয় না কেউ। রাস্তা বড় হয়েছে ঠিকই তবে সুবিধা ভোগ করতে পারছে না পথচারী ও ছোট-বড় যানবাহন। এ সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ গাড়ি চলাচল করে। ইজিবাইক, অটোরিকশা ও সিএনজির অবৈধ স্ট্যান্ড ও এলোপাতাড়ি চলাচল এবং যাত্রী উঠানামার কারণে পথচারী ও ভারী যানবাহনের দুর্ভোগ এখন নিত্যদিনের চিত্র।

এ বিষয়ে কথা হলে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, সড়কের ওপর সিএনজি, অটেরিকশা ও ভ্যান দাঁড় করিয়ে রেখে চলাচলে ভোগান্তি সৃষ্টি করা কখনোই কাম্য নয়। গাড়ি চালকদের একাধিকবার সচেতন করা হলেও তারা খেয়াল খুশি মতো এটা করেই যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে শীঘ্রই সচেতনতামূলক প্রতারণার ব্যবস্থা করা হবে। আর টোল আদায়ের নামে পৌর এলাকা ব্যতীত চাঁদা প্রদানে সবাইকে নিরুৎসাহিত করা হয়েছে। এরপরও যদি কেউ চাঁদা দাবি করে আমাদেরকে অবগত করলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





দিনাজপুর এর আরও খবর

বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু
পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক
নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড
পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২
পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন
মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ
মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ
পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)