রবিবার ● ২০ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
নবীগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: বিভিন্ন অনিয়ম ও দূনীর্তির অভিযোগে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ মো. ফজলুর রহমানের পদত্যাগের দাবীতে অবস্থান কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থীরা । কিন্তু অধ্যক্ষ কলেজে উপস্থিত ছিলেন না।
রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা।
পরে অধ্যক্ষকে কলেজে হাজির করার দাবীতে সকল শিক্ষকদের তালাবদ্ধ করে রাখে সাধারণ শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, রবিবার অনার্স ১ম বর্ষের ভর্তির ফি নিয়ে পূর্বনিধারিত ছাত্র শিক্ষক বৈঠক হবার কথা ছিল। কিন্তু তিনি আজ কলেজে আসেন নি। এ খবর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে অধ্যক্ষকের পদত্যাগের দাবীতে অবস্থান কর্মসূচি ঘোষণা করে। তারা আরও জানান, অধ্যক্ষ কলেজে যোগদানের পর থেকেই বিনা রশিদে বেতন নেয়া, উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের কাছ থেকে বেতন, পুকুরের মাছ ধরে নিয়ে যাওয়াসহ বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন।
সবশেষে কলেজে অনার্স ১ বর্ষে ভর্তির জন্য মাসিক ৫শত টাকা করে ৬ মাসের অগ্রিম বেতনসহ সর্বমোট ৮ হাজার টাকা নিচ্ছেন।
এদিকে কর্মসূচি শেষে শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে অধ্যক্ষ না আসার কারণ ও অনার্য ১ম বর্ষের ভর্তি ফি কমানোর বিষয়ে জানতে চান। কিন্তু শিক্ষকরা অধ্যক্ষকের অনুপস্থিতিতে কোন সিদ্ধান্ত দিতে অপারগতা প্রকাশ করেন।
এ সময় সাধারণ শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে শিক্ষকদের তালাবদ্ধ করে রাখে। প্রায় ১ঘন্টা পর শিক্ষকরা অনার্স ১ম বর্ষের ভর্তির ফি কমানো আশ্বাস দিলে শিক্ষার্থীরা তাদের মুক্ত করে দেয়।
এ ব্যাপারে অধ্যক্ষ মো. ফজলুর রহমান সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
উল্লেখ, গত বৃহস্পতিবারও প্রায় দেড় ঘন্টা নিজ কার্যালয়ে অধ্যক্ষকে তালাবদ্ধ করে রাখেন সাধারণ শিক্ষার্থীরা। পরে পুলিশ ও শিক্ষকরা এসে তালা খুলে অধ্যক্ষকে মুক্ত করে। ২০২৩ সালের নভেম্বর মাসে তিনি নবীগঞ্জ সরকারী কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন ফজলুর রহমান।





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা