শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২১ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » নওগাঁ » আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়ক যেন মরণ ফাঁদ
প্রথম পাতা » নওগাঁ » আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়ক যেন মরণ ফাঁদ
সোমবার ● ২১ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়ক যেন মরণ ফাঁদ

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: আত্রাই-নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের পাশ্বেবর্তী রাণীনগর উপজেলা থেকে আত্রাই হয়ে নাটোর পর্যন্ত সড়কটি প্রসস্ত না হওয়ায় ঘটছে একের পর এক দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় প্রাণহানিও ঘটছে প্রতিনিয়ত। ফলে সড়কটি প্রসস্ত করা অতীব জরুরী বলে মনে করছেন উপজেলার সচেতন মহল।

তথ্যঅনুসন্ধানে জানাযায়, গত আওয়ামী লীগ সরকারের মাঝামাঝি সময় এলাকাবাসীর যোগাযোগের উন্নয়নের জন্য আঞ্চলিক এ মহাসড়কটি নির্মাণ করা হয়। এ সড়ক নির্মাণ হওয়ার ফলে নওগাঁর রাণীনগর, আত্রাই, রাজশাহীর বাগমারা, নাটোরের সিংড়া, নলডাঙ্গাসহ বিস্তীর্ণ এলাকার জনসাধারণের যোগাযোগের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। এদিকে এ সড়কের নওগাঁ থেকে রাণীনগর পর্যন্ত ৮ কিলোমিটার সড়ক ৩৪ ফুট প্রসস্ত করা হলেও রাণীনগর থেকে নলডাঙ্গা পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার সড়ক মাত্র ১৮ ফুট প্রসস্ত রয়েছে। আঞ্চলিক এ মহাসড়ক দিয়ে প্রতিদিন বাস, ট্রাক, ঢাকাগামী কোচসহ বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। রাণীনগর থেকে নলডাঙ্গা পর্যন্ত সড়কটি প্রসস্ত কম হওয়ায় প্রতিনিয়ত ঘটছে একের পর এক দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় অনেকের প্রাণহানিও ঘটেছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এলাকাবাসীর দাবি রাণীনগর থেকে নলডাঙ্গা পর্যন্ত নওগাঁ থেকে রাণীনগরের মত প্রসস্ত করা হোক।

এদিকে নলডাঙ্গা থেকে নাটোর পর্যন্ত এ সড়কটি যথেষ্ট আঁকাবাঁকা। নওগাঁ থেকে নলডাঙ্গা পর্যন্ত আঞ্চলিক এ মহাসড়কটি সোজা হলেও নলডাঙ্গা থেকে নাটোর পর্যন্ত মাত্র ১২ কিলোমিটার সড়কটি বিভিন্ন গ্রামের মধ্যদিয়ে আঁকাবাঁকা হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। এলাকাবাসীর দাবি নলডাঙ্গা থেকে নাটোর পর্যন্ত রেল লাইনের পাশ দিয়ে এ সড়কটি সোজা নির্মাণ করা হোক।

আত্রাইয়ের স্থানীয় যুবদল নেতা নাসির উদ্দিন (চঞ্চল) বলেন, এ সড়কটি বিগত বিএনপির আমলেই শুরু করা হয়েছিল। সড়কটি প্রসস্ত কম হওয়ায় আমাদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেক সময় কোন যানবাহনকে সাইড দিতে গিয়ে আরেক যানবাহন খাদে পড়ে যায়। এতে অনেক সময় হতাহতের ঘটনাও ঘটে।

আত্রাই-নাটোর রুটের সিএনজি চালক রায়হান আলী বলেন, নলডাঙ্গা থেকে নাটোর পর্যন্ত সড়কটি আঁকাবাঁকা হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে আমরা যানবাহন চালাই। সেখানেও অনেক সময় দুর্ঘটনাও ঘটে।

এ ব্যাপারে নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল হক বলেন, নওগাঁ থেকে রাণীনগর পর্যন্ত একটি পৃথক প্রকল্প আর রাণীনগর থেকে নলডাঙ্গা পর্যন্ত আরেকটি প্রকল্প। এ ছাড়াও নলডাঙ্গা থেকে নাটোর পর্যন্ত সড়কটি রেল লাইনের পাশ দিয়ে সোজা নির্মাণ করা প্রয়োজন। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে সড়কটি প্রসস্ত করার প্রকল্প প্রস্তুত করা যাবে।





আর্কাইভ