রবিবার ● ১০ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ঘোড়াঘাটে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সের রায়হান নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার ১০ নভেম্বর সকাল সাড়ে ৯ টায় উপজেলার ওমরপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি মেহেদী হাসান ও রিক্তা আক্তার দম্পতির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি সকালে বাড়ির পাশে খেলাধুলা করাকালীন সময়ে অসাবধানতা বশতঃ পুকুরের পানিতে পরে ডুবে যায়। এক পর্যায়ে স্থানীয় লোকজন শিশুটিকে পুকুরের পানিতে দেখতে পেয়ে বাড়ির লোকজনকে খবর দেয়। স্থানীয়রা বিষয়টি ঘোড়াঘাট থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থালে গিয়ে লাশ উদ্ধার করে। এ সংবাদ লেখা পর্যন্ত ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আ ন ম নিয়ামত উল্লাহ ঘটনাস্থলে অবস্থান করছিলেন।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হকের সাথে কথা হলে তিনি জানান, এ ঘটনায় ঘোড়াঘাট থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হবে।





পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন
মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার
১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত