মঙ্গলবার ● ৩ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জোন এর ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা সেবা
রাঙামাটি জোন এর ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা সেবা
![]()
রাঙামাটি :: রাঙামাটি জোন কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ধরণের সামাজিক উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় ২ ডিসেম্বর-২০২৪ সোমবার চিং হ্লা মং মারী স্টেডিয়াম, রাঙামাটিতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়। চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমটি সকাল ১০টা-দুপুর ২টা পর্যন্ত পরিচালনা করা হয় এবং অসুস্থ, অসহায় ও সুবিধা বঞ্চিত স্থানীয় মোট ৩৩০ (বাঙ্গালি ১৮০ ও পাহাড়ি ১৫০) জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।
এখানে উল্লেখ্য যে, উক্ত চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে রাঙামাটি সিএমএইচ থেকে চিকিৎসক মেজর গোলাম সরোয়ার শুভ, ক্যাপ্টেন সানজিদা এবং মেডিকেল সদস্য উপস্থিত ছিলেন। রাঙামাটি সদরের জনসাধারণ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করে সেনাবাহিনীর প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করে। ভবিষ্যতে রাঙামাটি জোন কর্তৃক সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।





সিসিটিভির আওতায় রাঙামাটি শহর
মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত