শিরোনাম:
●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২১ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » রংধনু ক্লাবের কার্যকরী পরিষদ গঠিত
প্রথম পাতা » চট্টগ্রাম » রংধনু ক্লাবের কার্যকরী পরিষদ গঠিত
শনিবার ● ২১ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রংধনু ক্লাবের কার্যকরী পরিষদ গঠিত

--- আকতার হোসেন (চট্টগ্রাম) মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ের করেরহাটের অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রংধনু ক্লাবের কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। শুক্রবার ২০ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্ব জোয়ারস্থ শুভপুর বাসস্ট্যান্ড এলাকায় প্রতিষ্ঠিত সংগঠনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আব্দুল্লাহ আল হানিফ (রাকিব)’কে সভাপতি এবং রাজিব বিশ্বাস’কে সাধারণ সম্পাদক করে ২০২৫ সালের জন্য ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।
কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি স্বপন দাস, সহসাধারণ সম্পাদক শাহরিয়া হোসেন সজিব, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাহীম উদ্দিন তারেক, সাহিত্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহাদাত হোসেন, প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শক্তি কুমার দে, অফিস সম্পাদক নিশান দাস, সম্মানিত সদস্য আলী নেওয়াজ, নাজমুল আহসান রনি, বিধান দাশ।

রংধনু ক্লাবের উপদেষ্টা রবিউল হোসেন ভুঁঞা প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে কার্যকরী পরিষদের ঘোষণা দেন। সংগঠনের উপদেষ্টা ইউনুছ আলী জসিম ও বাবু বিঞ্চু পদ ঘরজা সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এবং কমিটি ঘোষণা’র সময় সংস্থার কার্যালয়ে উপস্থিত ছিলেন।
এছাড়াও কমিটি ঘোষণা করার সময় সংগঠনের সকল সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রংধনু ক্লাবের নবগঠিত কার্যকরী পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল হানিফ (রাকিব) বলেন, ২০১৬ সালের ৭ জুলাই ৮০ জন সদস্য নিয়ে শুভপুর বাসস্ট্যান্ড থেকে উক্ত সংগঠন যাত্রা শুরু করে। প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের সাথে নিয়োজিত রয়েছে। বিশেষ করে করোনা কালীন সময়ে ত্রাণ সামগ্রী বিতরণ, গরীবের মেয়ের বিয়ের জন্য আর্থিক অনুদান, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে আর্থিক সহায়তা, বৃক্ষরোপণ কর্মসূচি, সামাজিক সচেতনতামূলক লিফলেট বিতরণ, মাদক বিরোধী কর্মসূচি, জাতীয় দিবস পালন, জাতীয় পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্টে অংশ গ্রহণ ও ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন, বন্যায় উদ্ধার ও ত্রাণ সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সামাজিক, মানবিক কার্যক্রম সম্পন্ন করে আসছে। সর্বশেষ গত ১২ অক্টোবর সুবিধাবঞ্চিত ৩১ জন সনাতন ধর্মালম্বীদের মাঝে পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়।

উদয়ন ক্লাবের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

মিরসরাই :: মিরসরাইয়ের ঐতিহ্যবাহী স্বর্ণপদক প্রাপ্ত স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা উদয়ন ক্লাবের ২০২৫-২৬ ইং সালের কার্যকরী পরিষদ গঠন উপলক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২০ ডিসেম্বর উপজেলার করেরহাট ইউনিয়নের করেরহাট বাজারস্থ সংগঠনের কার্যালয়ে সকাল সাড়ে দশটা থেকে সাড়ে বারটা এবং দুইটা থেকে চারটা পর্যন্ত বিপুল উৎসাহ-উদ্দীপনায় এবং উৎসবমুখর পরিবেশে ৩টি বুথে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

সংগঠনের ১৭ টি পদের ৬টি পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সরোয়ার উদ্দিন, অর্থ সম্পাদক গোলাম মর্তুজা, প্রচার ও তথ্য প্রযুক্তি সম্পাদক আব্দুল মুক্তাদীর, অফিস সম্পাদক আবু আহম্মদ রিপন, সামাজিক সম্পাদক তোবারক হোসেন রনি। বাকি ১১ টি পদের বিপরীতে মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। পদসমূহ হলো- সভাপতি, সহ-সভাপতি, সহ সাধারণ সম্পাদক, ক্রীড়া সম্পাদক, শিক্ষা ও সাহিত্য সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, কার্যকরী পরিষদ সদস্য (০৪জন)। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত হয়েছে সভাপতি সালেহ আহম্মদ ডিপটি, সহসভাপতি এস.এম ফারুক হোসেন মামুন, ফজলুল মুরাদ, সহসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক জিয়া উদ্দিন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক ফরহাদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক নুরুল করিম রুবেল, কার্যকরী পরিষদ সদস্য নাজিম উদ্দিন, দিদারুল আলম, আব্দুর রহমান বিশ্বাস, মিজান উদ্দিন।
সাংবিধানিক প্রক্রিয়ায় ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ২২৮ ভোটের মধ্যে ২০২ ভোট কাস্ট হয়।

কার্যকরী পরিষদ গঠন উপলক্ষ্যে অনুষ্ঠিত নির্বাচন পর্যবেক্ষণ ও পরিদর্শন করেন জোরারগঞ্জ থানার ওসি সিফাতুল মাজদা’র।

উদয়ন ক্লাবের কার্যকরী পরিষদের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে এনসিসি ব্যাংক করেরহাট উপশাখার শাখা ব্যবস্থাপক, নজরুল ইসলাম রুবেল, এবং উদয়ন ক্লাবের উচ্চ পরিষদ সদস্য জানে আলম দায়িত্ব পালন করেন।

কার্যকরী পরিষদ গঠন উপলক্ষে অনুষ্ঠিত নির্বাচন অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা, উচ্চ পরিষদ সদস্য, গণমাধ্যম কর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সংগঠনের সদস্য ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।

উদয়ন ক্লাবের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন জানান, মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের উদয়ন ক্লাব ১৯৮১ সালে প্রতিষ্ঠা লাভ করে এবং ১৯৮৮ সাল থেকে মেধাবৃত্তি চালু করে, ১৯৯৯ সালে সংগঠনটি স্বর্ণপদক অর্জন করে এবং ২০০১ সালে জেলাভিত্তিক শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নির্বাচিত হয়।





চট্টগ্রাম এর আরও খবর

রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন
জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল
লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি
চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা
রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)