শিরোনাম:
●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
রাঙামাটি, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » টাঙ্গাইল » কারও উপর দায় চাপিয়ে সরকারের পার পাওয়ার সুযোগ নেই : সাইফুল হক
প্রথম পাতা » টাঙ্গাইল » কারও উপর দায় চাপিয়ে সরকারের পার পাওয়ার সুযোগ নেই : সাইফুল হক
শনিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কারও উপর দায় চাপিয়ে সরকারের পার পাওয়ার সুযোগ নেই : সাইফুল হক

--- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বিদ্যমান অরাজক পরিস্থিতি চলতে থাকলে সংস্কারের পথে গণতান্ত্রিক উত্তরণ কঠিন হয়ে উঠতে পারে।সরকার অকার্যকরী হতে থাকলে এই সরকারের অধীনে বহুল প্রত্যাশিত নির্বাচনও ঝুঁকির মধ্যে ই পড়তে পারে। তিনি বলেন, আমরা সরকারকে ব্যর্থ ও অকার্যকর দেখতে চাইনা। রাজনৈতিক দল ও জনগণের নজিরবিহীন সমর্থনের পরও সরকার ব্যর্থ হলে জনগণ তাদেরকেও ক্ষমা করবেনা। কারও উপর দায় চাপিয়ে সরকারের পার পাওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতিতে জনগণের মধ্যে গভীর উদ্বেগ - উৎকন্ঠা তৈরী হয়েছে। জানমালের নিরাপত্তা নিয়ে মানুষের মধ্যে বড় দুশ্চিন্তা দেখা দিয়েছে।

তিনি বলেন, অপারেশন ডেভিল হান্ট চলাকালীন অপরাধ ও খুন রাহাজানির বিস্তার কোনভাবেই মেনে নেওয়া যায়না।

তিনি জরুরি ভিত্তিতে অরাজক পরিস্থিতি মোকাবেলায় সরকারকে সমন্বিতভাবে সর্বাত্বক উদ্যোগ নেবার আহবান জানান।

তিনি রাজনৈতিক দলসমূহকে প্রতিপক্ষ না বানাতে সরকারের প্রতি আহবান জানান এবং বলেন সরকারকে সফল হতে রাজনৈতিক দলসমূহের সাথে অনাকাঙ্ক্ষিত দূরত্ব কমিয়ে আনা দরকার। তিনি সরকারকে বিতর্ক এড়িয়ে সংস্কার ও নির্বাচনের লক্ষ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ নেবার আহবান জানান।

তিনি রাজনৈতিক ঐকমত্য বাড়িয়ে তোলার পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সুনির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান।

তিনি জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠানের চিন্তাকে হটকারী ও ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেয়ার তৎপরতা হিসাবে আখ্যায়িত করেন।তিনি বলেন এই ধরনের তৎপরতা দেশকে চরম অস্থিরতার মধ্যেই ঠেলে দেবে।

আজ সকালে টাংগাইল প্রেসক্লাব মিলনায়তন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা প্রতিনিধি সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

পার্টির টাংগাইল জেলার নেতা সাইফুর রেজা মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আনছার আলী দুলাল, কেন্দ্রীয় সদস্য শহীদুজ্জামান লাল মিয়া, পার্টির জেলা সংগঠক মাহমুদুল হাসান পিপলু, সুমন খান মাহবুব,আওয়াল মাহমুদ, কেশব চন্দ্র সুকুমার, গোলাম রাজী রাজিব, এডভোকেট সাইফুল ইসলাম, নাসির উদ্দিন ভূইয়া। সংহতি বক্তব্য রাখেন বিপ্লবী যুব সংহতির আহবায়ক বাবর চৌধুরী, জেএসডির জেলা সভাপতি মতিউর রহমান মতি,সিপিবির সাধারণ সম্পাদক ওয়াহিজ্জামান মতি,ভাসানী অনুসারী পরিষদের নেতা খোরশেদ আহমেদ প্রমুখ।

সভায় গৃহীত এক প্রস্তাবে রোজার আগে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারকে কঠোর ব্যবস্থা নেবার দাবি জানানো হয়।
সভার শুরুতে মজলুম জননেতা মওলানা ভাসানী ও গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।





টাঙ্গাইল এর আরও খবর

সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর আজ ৪৭ তম মৃত্যুবার্ষিকী সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর আজ ৪৭ তম মৃত্যুবার্ষিকী
গণবিষ্ফোরনের আতংকে সরকার বেসামাল হয়ে পড়েছে : টাংগাইলে সাইফুল হক গণবিষ্ফোরনের আতংকে সরকার বেসামাল হয়ে পড়েছে : টাংগাইলে সাইফুল হক
মওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে দু’দফায় হামলার শিকার হয়েছেন ড. রেজা কিবরিয়া ও সাবেক ভিপি নুর মওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে দু’দফায় হামলার শিকার হয়েছেন ড. রেজা কিবরিয়া ও সাবেক ভিপি নুর
বাস-ট্রাক-পিকাপের ত্রিমুখী সংঘর্ষে মিরসরাইয়ের ২ চালক নিহত বাস-ট্রাক-পিকাপের ত্রিমুখী সংঘর্ষে মিরসরাইয়ের ২ চালক নিহত
সবুজ ধান কাটার ভিডিও শেয়ার করায় ডিজিটাল নিরাপত্তা আইনে যুবকের বিরুদ্ধে মামলা সবুজ ধান কাটার ভিডিও শেয়ার করায় ডিজিটাল নিরাপত্তা আইনে যুবকের বিরুদ্ধে মামলা
মুজিববর্ষের কার্যক্রমের প্রচারণা সঠিকভাবে জানাতে সাংবাদিকদের প্রতি তথ্য সচিবের আহবান মুজিববর্ষের কার্যক্রমের প্রচারণা সঠিকভাবে জানাতে সাংবাদিকদের প্রতি তথ্য সচিবের আহবান
দুদকের ভুল তদন্তের কারণে জাহালম ৩ বছর জেলখাটার পর মায়ের কোলে দুদকের ভুল তদন্তের কারণে জাহালম ৩ বছর জেলখাটার পর মায়ের কোলে
ন্যায় বিচার পেলাম না : কাদের সিদ্দিকী ন্যায় বিচার পেলাম না : কাদের সিদ্দিকী
গাজীপুরে ফোম কারখানায় অগ্নিকান্ড গাজীপুরে ফোম কারখানায় অগ্নিকান্ড

আর্কাইভ