শিরোনাম:
●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১১ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » টাঙ্গাইল » গণবিষ্ফোরনের আতংকে সরকার বেসামাল হয়ে পড়েছে : টাংগাইলে সাইফুল হক
প্রথম পাতা » টাঙ্গাইল » গণবিষ্ফোরনের আতংকে সরকার বেসামাল হয়ে পড়েছে : টাংগাইলে সাইফুল হক
রবিবার ● ১১ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গণবিষ্ফোরনের আতংকে সরকার বেসামাল হয়ে পড়েছে : টাংগাইলে সাইফুল হক

ছবি : সংবাদ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি :: গতকাল টাংগাইলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মীসভায় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনকে সরকার পুরোপুরি দমন, - নিপীড়নের হাতিয়ারে পরিণত করেছে। রাজনৈতিক বিরোধী, ভিন্নমত ও মুক্তচিন্তা দমন করতে ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন কালাকানুন তারা যথেচ্ছ ব্যবহার করে চলেছে।নানা ছুতায় তারা বিরোধীদের কন্ঠরোধ করার অগণতান্ত্রিক কৌশল গ্রহন করেছে। তিনি বলেন ডিজিটাল নিরাপত্তা আইনসহ কোন নির্যাতনমূলক কালাকানুন সরকারকে বাঁচাতে পারবেনা। তিনি শ্রীমঙ্গলে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সংগঠক প্রীতম দাসের গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বলেন পুলিশী ইন্ধনে ছাত্রলীগের স্থানীয় সন্ত্রাসীদের হয়রানিমূলক মিথ্যা মামলায় প্রীতমকে পুলিশ প্রীতমকে তুলে নিয়েছে।তিনি অনতিবিলম্বে প্রীতম দাসের মুক্তি ও নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।

একইসাথে তিনি গতকাল কলমাকান্দায় সিপিবির সমাবেশে পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসী হামলা আক্রমণ এর ঘটনারও তীব্র নিন্দা জানান এবং বলেন দমন নিপীড়ন করে এই সরকার শেষ রক্ষা করতে পারবেনা।

তিনি বলেন, দেশ চালাতে না পেরে গণবিষ্ফোরণের আতংকে সরকার বেসামাল হয়ে পড়েছে।তিনি সরকারের ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে গণসংগ্রাম জোরদার করার আহবান জানান।

টাংগাইলের ভুয়াপুরে পার্টির অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

পার্টির প্রবীণ নেতা খান মো. রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, পার্টির টাংগাইল কমিটির নেতা আবদুল ওয়াহেদ বকুল, ফরহাদুল ইসলাম , সিরাজুল ইসলাম কিসলু,মো. গফুর মন্ডল, সাইফুর মন্ডল,মো. চান মিয়া,হাবিব আহসান, আমজাদ হোসেন, মো. সোহেল, সাকিব আহমেদ প্রমুখ।

সভায় বহ্নিশিখা জামালী গণসংগ্রাম - গণবিপ্লবের উপযোগী পার্টি গড়ে তোলার জন্য কর্মী দের প্রতি আহবান জানান।

সভার শুরুতে পার্টির প্রয়াত নেতা কেন্দ্রীয় কন্ট্রোল কমিশনের সদস্য সাইফুদ্দিন তালুকদার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং দাঁড়িয়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।





টাঙ্গাইল এর আরও খবর

কারও উপর দায় চাপিয়ে সরকারের পার পাওয়ার সুযোগ নেই : সাইফুল হক কারও উপর দায় চাপিয়ে সরকারের পার পাওয়ার সুযোগ নেই : সাইফুল হক
সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর আজ ৪৭ তম মৃত্যুবার্ষিকী সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর আজ ৪৭ তম মৃত্যুবার্ষিকী
মওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে দু’দফায় হামলার শিকার হয়েছেন ড. রেজা কিবরিয়া ও সাবেক ভিপি নুর মওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে দু’দফায় হামলার শিকার হয়েছেন ড. রেজা কিবরিয়া ও সাবেক ভিপি নুর
বাস-ট্রাক-পিকাপের ত্রিমুখী সংঘর্ষে মিরসরাইয়ের ২ চালক নিহত বাস-ট্রাক-পিকাপের ত্রিমুখী সংঘর্ষে মিরসরাইয়ের ২ চালক নিহত
সবুজ ধান কাটার ভিডিও শেয়ার করায় ডিজিটাল নিরাপত্তা আইনে যুবকের বিরুদ্ধে মামলা সবুজ ধান কাটার ভিডিও শেয়ার করায় ডিজিটাল নিরাপত্তা আইনে যুবকের বিরুদ্ধে মামলা
মুজিববর্ষের কার্যক্রমের প্রচারণা সঠিকভাবে জানাতে সাংবাদিকদের প্রতি তথ্য সচিবের আহবান মুজিববর্ষের কার্যক্রমের প্রচারণা সঠিকভাবে জানাতে সাংবাদিকদের প্রতি তথ্য সচিবের আহবান
দুদকের ভুল তদন্তের কারণে জাহালম ৩ বছর জেলখাটার পর মায়ের কোলে দুদকের ভুল তদন্তের কারণে জাহালম ৩ বছর জেলখাটার পর মায়ের কোলে
ন্যায় বিচার পেলাম না : কাদের সিদ্দিকী ন্যায় বিচার পেলাম না : কাদের সিদ্দিকী
গাজীপুরে ফোম কারখানায় অগ্নিকান্ড গাজীপুরে ফোম কারখানায় অগ্নিকান্ড

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)