শিরোনাম:
●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটি, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১১ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » সড়ক দুর্ঘটনায় আহত সায়েম মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না ফেরার দেশে
প্রথম পাতা » চট্টগ্রাম » সড়ক দুর্ঘটনায় আহত সায়েম মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না ফেরার দেশে
রবিবার ● ১১ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সড়ক দুর্ঘটনায় আহত সায়েম মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না ফেরার দেশে

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: টানা তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সড়ক দুর্ঘটনায় আহত মীর সায়েম (২১) মারা গেছেন। শনিবার ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। সড়ক দুর্ঘটনায় নিহত মীর সায়েম উপজেলার কদলপুর ইউনিয়নের মীর বাগীছা এলাকার মীর বাড়ির এস.এম আবুল কালামের পুত্র। জানা যায়, গত বৃহস্পতিবার রাতে তার বন্ধুদের সাথে মোটরসাইকেল করে লাম্বার হাট বাজারে গুঁড়তে গিয়ে ছিলেন। সেখানে থেকে আসার পথে সেই বাইক থেকে সায়েম ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে তার বন্ধুরা প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে আশংকাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। প্রায় তিনদিন আইসিইউতে থাকা অবস্থায় শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। নিহত সায়েম কদলপুর স্কুল এন্ড কলেজের ছাত্র ছিলেন। তার অকাল মৃত্যুতে গোটা এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে।

রাউজানের কদলপুরে মুসলিম চৌধুরীর দিঘীতে মাছ ধরার উৎসব

রাউজান :: চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর গ্রামের কৃর্তি সন্তান বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল ও সাবেক অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী বাড়ির পাশে বিশাল আকারের দিঘিতে চলছে বড়শি দিয়ে মাছ ধরার উৎসব। শুক্রবার রাত ১২টা থেকে টিকিট কেটে এ উৎসবে অংশ নিয়েছেন আশপাশের বিভিন্ন জেলার মাছ শিকারিরা। রাত থেকে দিঘির পাড়ে মাছ শিকারিসহ হাজারোও উৎসুত জনতার ভিড় জমে। এ বড়শি উৎসবকে ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশ তৈরি হয়।
শুক্রবার (১০-সেপ্টেম্বর) রাত ১২টা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত দু’দিনব্যাপী এ মাছ ধরার উৎসবের উদ্বোধন করেন মুসলিম চৌধুরী। তিনি জানান, সাপ্তাহিক ছুটির দিনে মানুষকে একটু বিনোদন দিতেই তিনি এই আয়োজন করেন। সরজমিন দেখা যাই, রাতে দিঘির পাড়ে ও সৌমবাজ্জের হাট বাজারে মাছ শিকারি ও উৎসুক জনতার মাঝে এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়। বড়শি প্রতিযোগিতা ঘিরে বসে খাবারের দোকান। রাতে উদ্বোধনের পরপর শুরু হয় মাছ শিকারিদের দিঘি থেকে বড়শি দিয়ে মাছ ধরার নানান কৌশল। তারা নিজেদের ঝুড়িতে বেশি মাছ তুলতে ব্যবহার করেন বিভিন্ন ধরনের টোপ। প্রযোগিতা শুরু হওয়া পর থেকে দিঘিতে বড়শি পেলে ছোট-বড় মাছ শিকার করতে দেখা যাই। তবে দীর্ঘদিন পর এলাকায় এমন আয়োজনে খুশি এলাকাবাসীরা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)