শিরোনাম:
●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
রাঙামাটি, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে সুলভ মূল্যের বাজার উদ্বোধন
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে সুলভ মূল্যের বাজার উদ্বোধন
শুক্রবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে সুলভ মূল্যের বাজার উদ্বোধন

--- গাজী মো. গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: জেলা প্রশাসন ঝালকাঠি ও ঝালকাঠি পৌরসভার আয়োজনে ক্যাব ঝালকাঠি ও চেম্বার অফ কমার্স, ঝালকাঠির পরিচালনায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ঝালকাঠি শহরে বিনা লাভের বাজার ‘প্রশান্তি’ এর উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০ টায় শহরের বাহের রোড এলকায় প্রধান অতিথি হিসেবে প্রশান্তির উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মোঃ কাওছার হোসেন।

আয়োজকরা জানান, সুলভ মূল্যেন এ কার্যক্রম পরিচালিত হবে পুরো রমজান মাস জুড়ে। চাল ৩০ টাকা কেজি, আটা ২৪ টাকা কেজি, সয়াবিন তেল ১৭৩ টাকা লিটার, চিনি ১১৬ টাকা কেজি, মসুর ডাল ১০০ টাকা, মটর ডাল ৫৮ টাকা কেজি, চিড়া ৫৮ টাকা কেজি, গরুর মাংস ৭০০ টাকা এবং গরুর দুধ ৮০ টাকা লিটার সহ রমজান মাসের প্রয়োজনীয় ১৮ টি পণ্য সুলভ মূল্যে নিশ্চিত করার জন্যেই জেলা প্রশাসন, ঝালকাঠির এই প্রদক্ষেপ।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন বলেন, জেলা প্রশাসনের এ উদ্যোগটি মূলত নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষকে সহায়তা করার লক্ষ্যে গ্রহণ করা হয়েছে, যাতে তারা সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারেন। মাহে রমজানের সংযম ও সহমর্মিতার শিক্ষার আলোকে এ ধরনের কার্যক্রম সমাজে সহানুভূতি ও সমবেত প্রয়াসের অনুপ্রেরণা জোগাবে। এছাড়া, জেলা প্রশাসন ঝালকাঠি বাজার তদারকি ও মনিটরিং নিশ্চিত করতে বদ্ধপরিকর, যাতে অসাধু ব্যবসায়ীরা এই উদ্যোগের সুযোগ নিয়ে অতিরিক্ত মুনাফা অর্জন করতে না পারে।





আর্কাইভ