শিরোনাম:
●   ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক ●   কালো টাকা সাদা করার প্রস্তাব অর্থনৈতিক দূর্বৃত্তায়নকে নতুন করে উৎসাহ যোগাবে ●   কাউখালীতে সিএনজিভর্তি চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার ●   মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত ●   দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর ●   ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত ●   মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন ●   রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ●   অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন
রাঙামাটি, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে সুলভ মূল্যে হাটে ক্রেতাদের উপচে পড়া ভিড়
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে সুলভ মূল্যে হাটে ক্রেতাদের উপচে পড়া ভিড়
সোমবার ● ৩ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে সুলভ মূল্যে হাটে ক্রেতাদের উপচে পড়া ভিড়

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ঈশ্বরগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে সুলভ মূল্যে হাট বসানো হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে ১লা রমজান থেকে ২৫টি সুলভ মূল্যে দোকান বসানো হয়। বাজার দর হতে কম মূল্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে ক্রেতারা দোকানে ভিড় জমাচ্ছেন।
স্থানীয় প্রশাসনের উদ্যোগে বসানো এই হাটে কম দামে পণ্য বিক্রি করা হচ্ছে। ফলে নিম্ন আয়ের মানুষ সহজেই তাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে পারছেন। এই হাটে প্রতি দিন শত শত মানুষ ভিড় করছেন।
সরেজমিন সুলভ মূল্যের বাজার ঘুরে দেখা যায়, ৪৫ টাকা মূল্যের শসা ৩৫ টাকা, ৪৫ টাকার ডিম ৩৫ টাকায়, ৩৫০ টাকার কমলা ৩২০ টাকায়, ২৫০ টাকার খেজুর ২২০ টাকায়, ১১০ টাকার ছোলা ৯৮ টাকায়, ১৩০ টাকার চিনি ১২৫ টাকায়, ৫০ টাকার লেবু ৩০ টাকায়, প্রতি পিস আনারস ৩০ টাকার স্থলে ২০ টাকায় বিক্রি হচ্ছে।
সুলভ মূল্যের বাজারের পণ্য কিনতে আসা ক্রেতা এমদাদুল্লাহ জানান, বাজারে দ্রব্য মূল্যের যে উর্দ্ধগতি বিরাজ করছে সেই মুহুর্তে এই সুলভ মূল্যের বাজারটি নিন্ম আয়ের মানুষ সহ সকলের জন্য আশীর্বাদ স্বরূপ। বাজার থেকে সুলভ মূল্যে পণ্য কিনতে পেরে ভালো লেগেছে। তবে বাজারে তেল ও গোশত বিক্রির ব্যবস্থা করলে আরো ভালো হত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ জানান, দোকানে রোজা উপলক্ষ্যে মাংস শাক সবজি বিক্রয় করার জন্য উদ্যোক্তাদের আহবান জানাতে প্রাণিসম্পদ ও কৃষি কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হয়েছে। কোনো ধরনের মুনাফা না করে, শুধু কেনা দামে পণ্য বিক্রি করা হবে এই হাটে। বাজারে বিক্রেতাদের কোন খাজনা দিতে হবে না। আর পুরো রমজান মাস জুড়েই নিম্ন আয়ের মানুষ সহ সকলের জন্য এই বাজার চালু থাকবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)