শনিবার ● ৮ মার্চ ২০২৫
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠি প্রেস ক্লাবে জামায়াতের এমপি প্রার্থী নেয়ামুলের মতবিনিময়
ঝালকাঠি প্রেস ক্লাবে জামায়াতের এমপি প্রার্থী নেয়ামুলের মতবিনিময়
ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি-২ আসনে জামায়াত ঘোষিত এমপি প্রার্থী শেখ নেয়ামুল করিম সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
শনিবার বেলা ১১ টায় প্রেসক্লাবের হলরুমে তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। জেলা জামায়াতের আমীর এডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে এ সভায় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট আমিনুল ইসলাম ও জেলা সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক। সাংবাদিক নেতাদের মধ্যে ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আক্কাস সিকদার ও ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক শফিউল আজম টুটুল সহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় শেখ নেয়ামুল করিম বলেন, তিনি নির্বাচিত হতে পারলে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলার উন্নয়নে ভুমিকা রাখবেন। ইতোপূর্বে বিএম কলেজের এজিএস থাকাকালীন ঝালকাঠির শিক্ষার্থীদের কল্যানে তার ভুমিকার কথা তিনি উল্লেখ করেন।
মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শেখ নেয়ামুল করিম। সম্প্রতি ঝালকাঠি জেলার দুটি সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী ঘোষনা করা হয়।
ঝালকাঠি-২ আসনে বরিশাল বিএম কলেজর সাবেক এজিএস ও নলছিটির সন্তান শেখ নেয়ামুল করিমকে এমপি প্রার্থী ঘোষণা দেয় জামায়াত।





জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি
ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক
ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান
সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯
ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি
ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত