শিরোনাম:
●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৮ জুন ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে প্রথমবারের মতো টেডএক্সচুয়েট অনুষ্ঠিত
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে প্রথমবারের মতো টেডএক্সচুয়েট অনুষ্ঠিত
শনিবার ● ২৮ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটে প্রথমবারের মতো টেডএক্সচুয়েট অনুষ্ঠিত

--- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ প্রথমবারের মতো “রেসিলেন্সঃ রাইজিং বেয়ন্ড লিমিটস” থিমকে কেন্দ্র করে আন্তর্জাতিক টেডএক্স লাইসেন্স প্রাপ্ত অনুষ্ঠান “টেডএক্সচুয়েট” অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ জুন শনিবার চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।
এতে চীফ প্যাট্রন হিসেবে বক্তব্য রাখেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এছাড়া বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন চুয়েট, ইউএসটিসি ও রুয়েট-এর সাবেক ভাইস-চ্যান্সেলর এবং চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপক ও সিইও ড. মুহাম্মদ ইমাদুর রহমান, র্যাংকন এর সিইও তানভীর শাহরিয়ার রিমন, অ্যামেচার এস্ট্রোনোমার, ডিজিটাল আর্টিস্ট, চলচ্চিত্র নির্মাতা ও পুরস্কারপ্রাপ্ত অ্যাস্ট্রোফটোগ্রাফার জুবায়ের কেওলিন, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট মুহাম্মদ সজল ও বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড এর হেড অব প্রজেক্টস জাকারিয়া জালাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছাত্রকল্যাণ অধিদপ্তর এর উপ-পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু মোয়াজ্জেম হোসাইন। এতে আরও বক্তব্য রাখেন ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজি এর পরিচালক ও টেডএক্সচুয়েট এর উপদেষ্টা অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বষের ছাত্র তানায়েম মোহাম্মদ তানিম, আদিদ রহমান ও একই বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জারিফ মোহতাসিম এবং আয়োজক হিসেবে ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ওবায়দুল্লাহ আফজাল ও সহ-আয়োজক ছিলেন আদিল রায়হান।

উল্লেখ্য, এই ইভেন্টে উদ্ভাবনী আইডিয়া বিনিময় ধারণা, অনুপ্রেরণামূলক বক্তব্য, নেটওয়ার্কিংসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের আলোচনা, অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়। এতে চুয়েটের ২ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।





আর্কাইভ