বৃহস্পতিবার ● ২৪ জুলাই ২০২৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » বিমান দূর্ঘটনায় হতাহতদের স্মরণে খাগড়াছড়ি প্রেসক্লাবে দোয়া মাহফিল
বিমান দূর্ঘটনায় হতাহতদের স্মরণে খাগড়াছড়ি প্রেসক্লাবে দোয়া মাহফিল
খাগড়াছড়ি প্রতিনিধি :: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঢাকার উত্তরায় সংঘটিত যুদ্ধ বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা কামনায় পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের উদ্যোগে এ আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুন কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম রাজু অর্থ সম্পাদক রিপন সরকারসহ জেলাসহ বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ মডেলের একটি বিমান উড্ডয়নের পর পরই ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে। দুর্ঘটনার সময় কলেজে প্রথম থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল। হঠাৎ বিকট শব্দ ও আগুনে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। এ ঘটনায় ৩১ জন নিহত ও ১৬৫ জন আহত হয়।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১