শিরোনাম:
●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত
রাঙামাটি, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৪ জুলাই ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন
প্রথম পাতা » ময়মনসিংহ » বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন
বৃহস্পতিবার ● ২৪ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তের প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানববন্ধন করেছে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা। উপজেলার প্রায় ৭০টি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে।
একই ধারাবাহিকতায় ঈশ্বরগঞ্জ পৌর সদরের কালীবাড়ি এলাকায় অবস্থিত শৈলী কিন্ডারগার্টেন-এর সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেন ওই প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। শিক্ষার্থীরা প্লেকার্ড হাতে নিয়ে এই বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। তাদের কণ্ঠে ছিল নিজেদের মেধা প্রদর্শনের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার ক্ষোভ।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে – এটি সুস্পষ্ট বৈষম্য। এতে দেশের একটি বড় অংশের মেধাবিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
অভিভাবক রুহুল আমিন রিপন বলেন, যে জাতির মেরুদণ্ড শিক্ষা, সে জাতির একটি বড় অংশকে স্তব্ধ করার পাঁয়তারা চলছে। কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বাদ দিয়ে বৃত্তি পরীক্ষা আয়োজন মানে মেধাবী শিশুদের শিক্ষাকে হুমকির মুখে ফেলা। তিনি আরও বলেন, আমাদের সন্তানরা যদি তাদের মেধার স্বীকৃতি না পায়, তাহলে তারা কীভাবে ভবিষ্যতে এগিয়ে যাবে?
ঈশ্বরগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি অলক ঘোষ ছোটন বলেন, ১৭ জুলাই মন্ত্রণালয়ের নির্দেশনায় শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হয়েছে। এক দেশে দুই নীতি মানা যায় না। ঈশ্বরগঞ্জে প্রায় সাত হাজার শিক্ষার্থী এতে ক্ষতিগ্রস্ত হবে। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, আমাদের দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমরা কোনো ছাড় দেব না।
শিক্ষার্থীরা এবং অভিভাবকরা সরকারের প্রতি দ্রুত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন।

ঈশ্বরগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর ত্রৈমাসিক সভা বুধবার ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। পিএফজির ঈশ্বরগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার।
আলোচনা সভার শুরুতে সম্প্রতি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে সংঘটিত বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয় এবং মর্মান্তিক ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
উপজেলা পিএফজির সদস্য প্রভাষক নীলকন্ঠ আইচ মজুমদারের সঞ্চালনায় সভার কার্যক্রমে শান্তি, সম্প্রীতি এবং সামাজিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উপস্থিত নেতৃবৃন্দ তাদের মূল্যবান মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুল আলম, পিএফজির সদস্য মোস্তাফিজুর রহমান জুয়েল, কামাল হোসেন সরকার (বিএনপি), আব্দুল হাদী (জাতীয় পার্টি), আব্দুস সামাদ (এলডিপি), ফজলুল হক মাহবুব (জামায়েত ইসলামী বাংলাদেশ), সাইদুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), আব্দুল্লাহ আল মামুন (বাংলাদেশ পিপলস পার্টি), উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি হামিদ, পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর মমতাজ বেগম, এবং হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কো-অর্ডিনেটর আখতারুজ্জামান প্রমুখ।
সভায় অংশগ্রহণকারীরা ঈশ্বরগঞ্জে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এবং সামাজিক উন্নয়নে পিএফজির কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।





ময়মনসিংহ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর
বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার
ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ
ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ
ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল
রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো
তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার
ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি
ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)