শিরোনাম:
●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » দিনাজপুর » নারায়ণগঞ্জের চোরাইকৃত ট্রাক পার্বতীপুরে উদ্ধার
প্রথম পাতা » দিনাজপুর » নারায়ণগঞ্জের চোরাইকৃত ট্রাক পার্বতীপুরে উদ্ধার
শনিবার ● ২৬ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নারায়ণগঞ্জের চোরাইকৃত ট্রাক পার্বতীপুরে উদ্ধার

--- রুকুনুজ্জামান, পাবর্তীপুর প্রতিনিধি :: নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ উপজেলার চোরাইকৃত ট্রাক কাটার সময় হাতে নাতে ড্রাইভার ও চোর সর্দার পার্বতীপুর থেকে আটক করেছে থানা পুলিশ।
জানা যায়, গত ২৩ শে জুলাই বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা সিদ্ধেশ্বরী উপজেলার মাসুদ রানা এন্টারপ্রাইজ এর একটি ট্রাক যাহার নং ঢাকা মেট্রো ট-১৫-৭৫০২ । ট্রাক ড্রাইভার সোহাগ (৩৩) গাড়ী নিয়ে দিনাজপুর জেলার পাবর্তীপুর উপজেলার পৌরসভার ভাংড়ী ব্যবসায়ী মাসুদ পারভেজ এর কাছে ৫০ টাকা কেজি দরে ৪ লাখ টাকায় বিক্রি করে দেয়।
সিদ্ধিরগঞ্জ থানায় ট্রাকের মালিক মাসুম রানা সাধারণ ডাইরি সূত্র ধরে ড্রাইভারের মোবাইল ফোন জিপিএস ট্র্যাকিং করে গতকাল ২৫ জুলাই শুক্রবার রাত ৮ টার দিকে পাবর্তীপুর পৌর শহরের ঢাকা মোড়ে ট্রাক কাটার সময় রংপুর জেলার মাহিগজ্ঞ থানার আমিরুল ইসলাম এর পুত্র ড্রাইভার সোহাগ (৩৩), ও চোরের সর্দার পাবর্তীপুর উপজেলার নুরনগর মহল্লার কাইয়ুম এর ছেলে ফেরদৌস (৩২) কে পুলিশ আটক করে।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ভাংড়ী ব্যবসায়ী চোরাই মাল ক্রয়কারীর মুলহোতা মাসুদ পারভেজ সহ তার লোকবল পালিয়ে যায়। পুলিশ কাটা ট্রাকসহ আটককৃতদের থানায় নিয়ে যায়। ট্রাকের মালিক মাসুম রানা বলেন, আমার জিপিএস ট্র্যাকিং মিছিং হওয়ার সাথে সাথে সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করলে পুলিশ মোবাইল ট্র্যাকিং করে পাবর্তীপুর মডেল থানার এস আই দুলাল হোসেন ও সঙ্গী ফৌজের সহযোগিতায় আসামীদের আটক করা হয়।
এ ব্যাপারে পাবর্তীপুর মডেল থানায় মামলা করা হয়। মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, মামলা হয়েছে। ভাংড়ি ব্যবসায়ী মাসুদ পারভেজ কে গ্রেফতারের প্রক্রিয়া চলছে। ঢাকা মোড়ের এক ব্যবসায়ী নাম প্রকাশে অনিচ্ছুক (৪৫) বলেন, ভাংড়ীর ব্যবসায়ী মাসুদ পারভেজ দীঘদিন ধরে চোরাই মালামাল ক্রয় করে আসছে।





আর্কাইভ