শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » ঝালকাঠি » সরকারি মাধ্যমিক শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়নের দাবি
প্রথম পাতা » ঝালকাঠি » সরকারি মাধ্যমিক শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়নের দাবি
মঙ্গলবার ● ২ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারি মাধ্যমিক শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়নের দাবি

--- গাজী মো গিয়াস উদ্দিন বশির’ ঝালকাঠি প্রতিনিধি :: ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এন্ট্রিপদ ৯ম গ্রেড-এটি কোনো দাবি নয়, এটি আমাদের ন্যায্য অধিকার’ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এ মানববন্ধনে অংশ নেন।

এতে বক্তব্য দেন অভিজিৎ শীল, মানিশংকর মণ্ডলসহ আরো অনেকে।

বক্তারা বলেন, ১৯৭৩ সালের ১ম পে-স্কেলে অনার্সসহ মাস্টার্স ডিগ্রিধারীদের জন্য একসঙ্গে সৃষ্ট পাঁচটি পদের মধ্যে চারটি প্রথম শ্রেণির গেজেটেড মর্যাদা পেলেও মাধ্যমিক সহকারী শিক্ষক পদটি রয়ে যায় দ্বিতীয় শ্রেণির নন-গেজেটেড মর্যাদায়। দীর্ঘ বৈষম্যের পর ২০১২ সালে এ পদকে গেজেটেড ঘোষণা করা হলেও এখনো এন্ট্রিপদ ৯ম গ্রেড কার্যকর হয়নি।

তারা অভিযোগ করেন, একই শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও কলেজ শাখার শিক্ষকরা প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হলেও মাধ্যমিক সহকারী শিক্ষকরা দ্বিতীয় শ্রেণির গেজেটেড মর্যাদায় সীমাবদ্ধ। ফলে বহু শিক্ষক পদোন্নতি ছাড়াই অবসরে যেতে বাধ্য হচ্ছেন। বক্তারা প্রশ্ন তোলেন—“একই যোগ্যতায় নিয়োগ পাওয়া শিক্ষকদের মধ্যে এই বৈষম্যের শেষ কোথায়?”

শিক্ষক নেতারা আরও বলেন, বৈষম্য দূর করতে কলেজের মতো মাধ্যমিকেও চার স্তরীয় একাডেমিক পদসোপান চালু করা জরুরি। পাশাপাশি স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠন ছাড়া মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়।

মানববন্ধন থেকে শিক্ষকরা ঘোষণা দেন-সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক পদে ৯ম গ্রেড বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তাদের মতে, এ দাবিগুলো মেনে নিলে মাধ্যমিক শিক্ষা একটি আদর্শ পর্যায়ে উন্নীত হবে।





ঝালকাঠি এর আরও খবর

সুগন্ধায় স্পিডবোর্ট  দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯
ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি
ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)