বৃহস্পতিবার ● ৪ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত
মিরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত
মিরসরাই প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাই কলেজে উচ্চ মাধ্যমিক ২য় বর্ষ (২০২৪-২০২৫) শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ-২০২৫ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর বিকেলে কলেজ প্রাঙ্গনে মিরসরাই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় ২য় বর্ষের প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
আসন্ন নির্বাচনী পরীক্ষায় ভাল ফলাফল করার জন্য শিক্ষার্থীদের নিয়মিত কলেজে উপস্থিতি এবং অভিভাবকদের সচেতনতার জন্য তাগিদ প্রদান করা হয় সমাবেশ থেকে।
অভিবাবক সমাবেশে উপস্থিত বক্তব্য রাখেন মিরসরাই কলেজ গভর্নিংবডির প্রতিষ্ঠাতা সদস্য উপাধ্যক্ষ মোহাম্মদ আলী, বিদ্যোৎসাহী সদস্য শিহাব উদ্দিন, সদস্য জসিম উদ্দিন, অধ্যাপক জাফর উদ্দিন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম, উপাধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিন, অভিভাবক মোহাম্মদ মোস্তফা, অভিভাবক কামরুজ জামান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির হিতৈষী সদস্য জামশেদ আলম কমিশনার, অভিভাবক সদস্য বাচা মিয়া সারেং সহ অর্ধশতাধিক অভিবাবক। সমাবেশ থেকে অনুপস্থিত সকল অভিভাবককে তাদের সন্তানদের উচ্চ মাধ্যমিক প্রাক্- নির্বাচনী পরীক্ষা-২০২৫ এর ফলাফল বিবরণী কলেজ অফিস থেকে গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়।





মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ