শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৮ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে অবৈধ বালু মহালে যৌথ অভিযান
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে অবৈধ বালু মহালে যৌথ অভিযান
বৃহস্পতিবার ● ১৮ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে অবৈধ বালু মহালে যৌথ অভিযান

--- আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে ছড়া ও পাহাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে মিরসরাই উপজেলা প্রশাসন ও চট্টগ্রাম উত্তর বন বিভাগ।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের ঘেড়ামারা আদর্শ গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া আক্তার।

অভিযানে সহযোগিতা করেন মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদের, চট্টগ্রাম উত্তর বন বিভাগের করেরহাট রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. তরিকুর রহমান এবং জোরারগঞ্জ থানা পুলিশের সদস্যরা।

অভিযান সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া আক্তার জানান, করেরহাট ইউনিয়নের ঘেড়ামারা আদর্শ গ্রাম এলাকায় একটি চক্র ছড়া ও পাহাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়।

তিনি আরও জানান, অভিযানে দেখা যায় একটি ছড়া ও পার্শ্ববর্তী পাহাড় কেটে কৃষিজমিতে তিনটি বড় আকারের বালুর স্তুপ তৈরি করা হয়েছে। যদিও অভিযানকালে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি, তবে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত তিনটি ডিজেলচালিত যন্ত্র ধ্বংস করা হয়েছে।

উত্তোলিত অবৈধ বালুর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে ইউএনও বলেন, পরিবেশ ধ্বংসকারী এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।





আর্কাইভ