শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২১ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » শিশু সন্তানকে ফেলে সহকর্মীর সঙ্গে পরকীয়া, বিচার চাইতে গিয়ে মারধরের শিকার স্বামী
প্রথম পাতা » ময়মনসিংহ » শিশু সন্তানকে ফেলে সহকর্মীর সঙ্গে পরকীয়া, বিচার চাইতে গিয়ে মারধরের শিকার স্বামী
রবিবার ● ২১ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিশু সন্তানকে ফেলে সহকর্মীর সঙ্গে পরকীয়া, বিচার চাইতে গিয়ে মারধরের শিকার স্বামী

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: তিন বছরের অবুঝ শিশু সন্তানকে ফেলে সহকর্মীর সঙ্গে পরকীয়ায় জড়ানোর অভিযোগ উঠেছে আম্বালা ফাউন্ডেশনের কর্মী মিতু আক্তারের বিরুদ্ধে। এ ঘটনায় বিচার চেয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও উল্টো মারধরের শিকার হয়েছেন তার স্বামী সাগর আহমেদ। বর্তমানে শিশুসন্তানকে নিয়ে চরম মানবেতর জীবন যাপন করছেন তিনি।

জানা যায়, জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ৩নং ডোয়াইল ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত আফসার আলীর কন্যা মিতু আক্তারের সঙ্গে ২০১৮ সালে পারিবারিকভাবে বিয়ে হয় একই উপজেলার ১নং সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ি গ্রামের আব্দুল জব্বারের পুত্র সাগর আহমেদের। দাম্পত্য জীবনে তাদের একটি পুত্রসন্তান জন্ম নেয়, যার বয়স বর্তমানে তিন বছর।

অভিযোগ সূত্রে জানা গেছে, আম্বালা ফাউন্ডেশনের নরসিংদী জেলার কাপাসিয়া এরিয়ার দোলন বাজার শাখায় কর্মরত ক্রেডিট অফিসার রিয়াদ হোসেনের সঙ্গে চাকরির সুবাদে মিতু আক্তারের ঘনিষ্ঠতা গড়ে ওঠে। একপর্যায়ে সেই সম্পর্ক পরকীয়ায় রূপ নেয়। এতে ভেঙে পড়ে সাগরের সাজানো সংসার এবং অনিশ্চয়তায় পড়ে শিশুসন্তানের ভবিষ্যৎ।

ভুক্তভোগী স্বামী সাগর আহমেদ জানান, মিতু তার সহকর্মী রিয়াদের প্রেমে পড়ে আমাদের সুখের সংসার তছনছ করে দিয়েছে। বিষয়টি আমি আম্বালা ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক মিল্টন সাহেবকে জানালেও তিনি কোনো সহযোগিতা করেননি। বরং তাদের দুজনকে অফিস ভবনের দ্বিতীয় তলায় একসঙ্গে থাকার ব্যবস্থা করে দিয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, বিচার চাইতে গেলে তাকে মারধর করা হয় এবং এতে তার পাঁজরের একটি হাড় ভেঙে যায়। সাগর আহমেদ বলেন, আমি মিতু আক্তার, রিয়াদ হোসেন, ম্যানেজার মিল্টনসহ যারা এই অনৈতিক কাজে সহযোগিতা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ বিষয়ে অভিযুক্ত মিতু আক্তারের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অপরদিকে অভিযুক্ত রিয়াদ হোসেন বলেন, আমি এখন অফিসে কাজ করছি, পরে কথা বলব।

আম্বালা ফাউন্ডেশনের কাপাসিয়া শাখার ম্যানেজার মিল্টন মারধরের বিষয়টি আংশিক স্বীকার করে বলেন, সন্তান রেখে পরকীয়ায় জড়ালে তাদের বিচার হওয়া উচিত। তবে আমি সাগরকে মারিনি, কেবল দু-একটা চড় দিয়েছিলাম। সবার সামনে রিয়াদ তাকে লাথি মেরেছিল।

এ বিষয়ে আম্বালা ফাউন্ডেশনের প্রশাসনিক বিভাগ জানায়, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে এবং নৈতিকতা বহির্ভূত কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।





আর্কাইভ