শিরোনাম:
●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০
রাঙামাটি, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » নওগাঁ » স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু
প্রথম পাতা » নওগাঁ » স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু
রবিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে বড় ভাই এর শালীর সঙ্গে স্বামীর পরকীয়া প্রেমের প্রতিবাদ কড়ায় গৃহবধু কে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে তার আপন ভাসুরের বিরুদ্ধে। বাঁচার জন্য চিৎকার করলে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী।

আত্রাই উপজেলার বিশা উত্তর পাড়া গ্রামে (২২জানুয়ারি) আনুমানিক রাত ১০টায় ভুক্তভোগী আখিঁ খাতুন কে তার শশুর বাড়ির লোকজন শশুর,শাশুড়ি ও জা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং বাড়ি থেকে আঁখি খাতুনকে বের করে দেয়ার চেষ্টায় প্রথমে লাথি,কিল,ঘুসি মারতে শুরু করে । এক পর্যায় ভাসুর মোঃ আনোয়ার হোসেন হাসুয়া দিয়ে মাথায় কোপ মারেন।

এ বিষয় ভুক্তভোগী আখিঁ খাতুন বলেন, আমার ভাসুর এর বিবাহিত শালী মোছাঃ মুক্তির সঙ্গে আমার স্বামী অনেকদিন থেকে পরকীয়ার সম্পর্কে লিপ্ত আছে। এ বিষয়টি আমি জানার পরে আমাকে বিভিন্নভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করতে শুরু করে আমার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। আমার স্বামীর অবৈধ সম্পর্কের পিছনে তার আপন বড় ভাই মোঃ আনোয়ার হোসেন এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এজন্য আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে আমার ভাসুর মোঃ আনোয়ার হোসেন তার বউ মোছাঃ মুনি বিবি ও আমার শশুর শাশুড়ী ২২তারিখ রাতে গালিগালাজ ও বেধড়ক ভাবে মারতে শুরু করে। মারার এক পর্যায়ে আমার ভাসুর আনোয়ার হাসুয়া দিয়ে আমার মাথায় কোপ মারে,আমি জীবন বাঁচানোর জন্য জোরে চিৎকার করলে এলাকাবাসীরা এসে আমাকে উদ্ধার করে আহত অবস্থায় আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। এই ঘটনার পরে আমি আত্রাই থানায় এজাহার দায়ের করলে ঘটনার সত্যতা যাচাই সাপেক্ষে তা পরবর্তীতে মামলা হিসেবে গণ্য হয়। কিন্তু এখন পর্যন্ত কোন আসামি ধরে নাই পুলিশ। আমি জীবনের ঝুঁকিতে আছি। এজন্য আমি স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে সরকার মহলের কাছে অপরাধীর দ্রুত বিচার চাই।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী প্রতিবেশী মোঃ রহিদুল ইসলাম বলেন আমি রাতে বাসায় আসার সময় শুনতে পাই আনোয়ারদের বাসার ভিতরে ধিম ধাম ধিম ধাম কিল-ঘুসির শব্দ হচ্ছে। আমি যখন গেটের সামনে যাই দেখি ওই মেয়ে (আঁখি খাতুন) জীবন বাঁচানোর জন্য ছিটকে আমার সামনে এসে পড়ে গেল তার উপরে আমার ভাইস্তা আনোয়ার চার-পাঁচটা লাথি ও ঘুসি মারেন।

স্থানীয় সূত্রে জানা যায় আঁখির স্বামীর পরকীয়ার বিষয়টি নিয়ে এলাকায় একবার বিচার হয়েছে। ঘটনার দিন রাতে আনোয়ারদের বাড়ির ভিতরে ধুম ধাম ধুম ধাম শব্দ হচ্ছিল তারপরে (আখিঁ) ওমা বাঁচাও ওমা আমাকে বাঁচাও বলে জোরে চিৎকার করে। এরকম শব্দ শুনে আমরা বাড়ির গেটের সামনে যাওয়ার পরে ওইখানে মারপিট আমরা দেখতে পেয়েছি। তারপরে আমাদের বাড়ির ভিতর আঁখি কে চিকিৎসা দেওয়ার জন্য ডাক্তার নিয়ে আসা হলে তার ভাসুর আনোয়ার এসে হুমকি দেয় কেন তার চিকিৎসা করা হচ্ছে। এলাকাবাসীর দাবি আঁখির এই নির্যাতনের পিছনে জড়িত সবার কঠোর শাস্তি যেন হয়।

আত্রাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, যদি কেউ দোষ করে তারপরেও তাকে তার স্বামী বা শ্বশুর বাড়ির লোকজন শারীরিক বা মানসিকভাবে নির্যাতন করার ক্ষমতা রাখেনা। এখন পর্যন্ত আমি লিখিত কোন অভিযোগ পাই নাই লিখিত অভিযোগ পাইলে আমি গুরুত্ব সহকারে বিষয়টা দেখব।

এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল করিম বলেন, বাদির এজাহারের প্রেক্ষিতে মামলা গ্রহণ করা হয়েছে আসামি ধরার প্রক্রিয়া চলমান আছে।





নওগাঁ এর আরও খবর

পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন
আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার
আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ
আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ
আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ
আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই
দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ
আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা

আর্কাইভ