শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১ মার্চ ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ
প্রথম পাতা » ময়মনসিংহ » ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ
রবিবার ● ১ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ

---উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে জন্ম নেওয়া ভাট গাছ শুধু একটি সাধারণ ঝোপজাতীয় উদ্ভিদ নয়, বরং এটি আমাদের দেশীয় ঐতিহ্য ও পরিবেশের এক মূল্যবান অনুষঙ্গ। পতিত জমি, রাস্তার ধারে কিংবা বনভূমির প্রান্তে বেড়ে ওঠা এই গাছ প্রকৃতির সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি দীর্ঘদিন ধরে লোকজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। একই সঙ্গে প্রজাপতি ও মৌমাছির মতো পরাগায়নকারী প্রাণীর আবাস ও খাদ্য নিশ্চিত করে জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও মাটি ক্ষয় প্রতিরোধেও ভাট গাছের অবদান অনস্বীকার্য।
উদ্ভিদ বিজ্ঞানীদের মতে ভাট গাছের বৈজ্ঞানিক নাম Clerodendrun in Fortunatun । এটি Lamiaceae পরিবারের অন্তর্ভুক্ত একটি সপুষ্পক ঝোপজাতীয় উদ্ভিদ। সাধারণত গাছটি তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এর কাণ্ড সবুজাভ ও শক্ত প্রকৃতির। পাতা বড়, ডিম্বাকার ও কিছুটা রুক্ষ; পাতায় এক ধরনের তীব্র গন্ধ রয়েছে।
ভাট গাছের ফুল সাদা ও হালকা গোলাপি আভাযুক্ত, যা গুচ্ছাকারে ফুটে। ফুলের মাঝখানে লম্বা পুংকেশর বেরিয়ে থাকে, যা দেখতে অত্যন্ত আকর্ষণীয়। ভাট ফল প্রথমে সবুজ এবং পাকার পর নীলচে কালো রঙ ধারণ করে।
সাধারণত বর্ষাকাল থেকে শরৎকাল। বিশেষ করে জুলাই থেকে অক্টোবর মাসে এই গাছে বেশি ফুল দেখা যায়। তবে স্থান ও পরিবেশগত কারণে জানুয়ারি থেকে মার্চ মাসেও কোথাও কোথাও ফুল ফুটতে দেখা যায়। ফুল ফোটার সময় সবুজ পাতার মাঝে সাদা ফুল প্রকৃতিতে এক মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি করে।
ভাট ফুলের মধু সংগ্রহ করতে প্রজাপতি ও মৌমাছি আসে, ফলে পরাগায়নের মাধ্যমে জীববৈচিত্র্য রক্ষায় এ গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া ঝোপজাতীয় হওয়ায় ছোট প্রাণীদের আশ্রয়স্থল হিসেবেও কাজ করে। মাটি ক্ষয় রোধেও এর অবদান রয়েছে।
লোকজ চিকিৎসায় ভাট গাছের বিভিন্ন অংশ ব্যবহার করা হয়। এর পাতা চর্মরোগ ও ক্ষত নিরাময়ে কাজে লাগে। মূল জ্বর পেট ব্যথা ও কৃমিনাশক হিসেবে ব্যবহৃত হয়। পাতার রস ও পেস্ট বাত ব্যথা উপশমে ব্যবহারের প্রচলন রয়েছে। পরিবেশগত দিক দিয়ে ভাট গাছের গুরুত্ব রয়েছে। এটি মাটি ক্ষয় রোধে সহায়তা করে এবং ছোট প্রাণীদের আশ্রয়স্থল হিসেবে কাজ করে থাকে। ভাট গাছ প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে থাকে। সর্বোপরি ভাটগাছ আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ। এটি যেমন প্রকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে তেমনি মানুষের উপকারেও আসে। তাই এই গাছ সংরক্ষণ ও পরিচর্যার মাধ্যমে আমাদের এই প্রাকৃতিক অমূল্য সম্পদ ভাট গাছ রক্ষা করা উচিত।
ঈশ্বরগঞ্জ উপজেলার সাবেক সহকারি শিক্ষা অফিসার রেনেন্থেরা সুলতানা বলেন, শিক্ষার্থীদের প্রাকৃতিক পরিবেশ ও দেশীয় উদ্ভিদ সম্পর্কে জানানো অত্যন্ত জরুরি। ভাট গাছের মতো দেশীয় উদ্ভিদ শুধু সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্যও উপকারী। বিদ্যালয় পর্যায়ে পরিবেশ শিক্ষা কার্যক্রমে এসব গাছের গুরুত্ব তুলে ধরা উচিত।
সুশাসনের জন্য নাগরিক সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার বলেন, আমাদের গ্রামের অনেক প্রাকৃতিক উদ্ভিদ আজ অবহেলায় হারিয়ে যাচ্ছে। ভাট গাছ তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সম্পদ। সচেতনতা বৃদ্ধি ও সংরক্ষণ উদ্যোগ গ্রহণ করলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই প্রাকৃতিক ঐতিহ্য রক্ষা করা সম্ভব হবে।
সর্বোপরি ভাট গাছ আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ দেশীয় উদ্ভিদ। এটি যেমন প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে, তেমনি মানুষের নানাভাবে উপকারেও আসে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের স্বার্থে ভাট গাছ রক্ষা ও পরিচর্যায় সচেতনতা বাড়াতে হবে।





আর্কাইভ