শিরোনাম:
●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
রাঙামাটি, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক
প্রথম পাতা » ময়মনসিংহ » নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক
বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক

--- উবায়দুল্লাহ রুমি, ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের নান্দাইলে গত ৯ই মার্চ থেকে নিখোঁজ রয়েছে ১৫ বছরের কিশোর মো. ইয়াসিন মিয়া। নিখোঁজের ২২ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলাতে পারেনি পুলিশ। সাধারণ ডায়েরি ও লিখিত অভিযোগের পরও উদ্ধার তৎপরতায় দৃশ্যমান অগ্রগতি না থাকায় স্থানীয় প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে।
উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিদহী কোনাঘাটা গ্রামের কৃষক মো. হারুন মিয়ার ছেলে ইয়াসিন মিয়া গত ৯ই মার্চ রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। এরপর কিশোরের বাবা ১১ই মার্চ জিডির আবেদন করলে নান্দাইল মডেল থানায় ১৬ ই মার্চ একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৭৫০) এন্ট্রি করেন। দীর্ঘ সময় পার হওয়ার পরও পুলিশের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না পেয়ে পরবর্তীতে অপহরণের অভিযোগ এনে তিন ব্যক্তির নাম উল্লেখ করে থানায় লিখিত আবেদন জানানো হয়। লিখিত অভিযোগপত্রে জিহাদ মিয়া (২১), ফয়সাল মিয়া (৩৫) ও সেলিম মিয়া (২৩) কে সরাসরি অভিযুক্ত করা হয়েছে।
নিখোঁজ কিশোরের পরিবারের দাবি, ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছেন। পরিবারের দাবি, সুনির্দিষ্ট অভিযোগ এবং অভিযুক্তদের পলায়ন করার তথ্য থাকার পরও কেন পুলিশ তাদের অবস্থান শনাক্ত করতে বা গ্রেফতার করতে পারছে না?
নিখোঁজ কিশোরের বাবা হারুন মিয়া বলেন, আমার ছেলের মোবাইল নম্বরটিও বন্ধ। পুলিশকে সব জানিয়েছি, কিন্তু তারা শুধু সময় নিচ্ছেন। ২২টা দিন হয়ে গেল, আমার ছেলেটা বেঁচে আছে কি না তাও জানি না। পুলিশ প্রশাসনের এই ধীরগতি আমাদের মনে সন্দেহজনক মনে হচ্ছে।
নিখোঁজ কিশোরকে উদ্ধারে প্রশাসনের পক্ষ থেকে ‘তদন্ত চলছে’ এমন গৎবাঁধা বুলির বাইরে আর কোনো তৎপরতা দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। সাধারণত কিশোর নিখোঁজের ঘটনায় প্রশাসনের যে ধরনের তৎপরতা থাকার কথা, এখানে তার অভাব লক্ষ্য করা যাচ্ছে। এমনকি অভিযুক্তদের বাড়িঘরে কোনো অভিযান চালানো হয়েছে কি না, সে বিষয়েও পুলিশের পক্ষ থেকে কোনো সদুত্তর মেলেনি।
সন্তানকে হারিয়ে দিশেহারা অসহায় কৃষক পরিবারটি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রশাসনের এই রহস্যজনক নীরবতা অপরাধীদের পার পেয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে কি না, তা নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে কিশোর ইয়াসিন মিয়াকে উদ্ধার এবং অভিযুক্তদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে আচারগাঁও এলাকাবাসী।
এ বিষয়ে জিডির তদন্ত কর্মকর্তা নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক দেবলাল সরকার জানান, নিখোঁজ কিশোরকে খুঁজে বের করতে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তাদের বাড়িতেও গিয়ে খোঁজ নেওয়া হয়েছে। তবে অভিযুক্ত তিনজনের বাড়িতে নিখোঁজ ইয়াসিনের বিষয়ে খোঁজ নিতে যাওয়ার পর থেকেই তারা আত্মগোপনে চলে গেছেন। তাদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। নিখোঁজ কিশোরকে উদ্ধারে র্যাব ও পিবিআই-ও যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইয়াসিনকে খুঁজে পেতে আমাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ময়মনসিংহে পিএফজি’র বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জ :: “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে নগরীর নতুন বাজারস্থ ট্রিপল ট্রি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্যান ময়মনসিংহের কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে শান্তি প্রতিষ্ঠা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে পিএফজি ও ওয়াইপিএজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তরুণদের সম্পৃক্ততা বাড়াতে পারলে সমাজে সহনশীলতা ও ইতিবাচক পরিবর্তন আরও জোরদার হবে।
সভায় বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। বিশেষ করে সামাজিক দ্বন্দ্ব নিরসন, সহনশীলতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে শান্তি প্রতিষ্ঠায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর ফিল্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ আখতারুজ্জামান। তিনি বলেন, স্থানীয় নেতৃত্বের বিকাশ এবং অংশগ্রহণমূলক উদ্যোগের মাধ্যমেই টেকসই শান্তি নিশ্চিত করা সম্ভব। এ জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
ত্রিশাল পিএফজির কো-অর্ডিনেটর মোশাররফ হোসেন বলেন, গ্রামীণ পর্যায়ে ছোট ছোট উদ্যোগই বড় পরিবর্তনের পথ তৈরি করে। পিএফজির কার্যক্রম সেই পরিবর্তনের ভিত্তি গড়ে দিচ্ছে।
ঈশ্বরগঞ্জ পিএফজির অ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা বলেন, দল মত নির্বিশেষে সবাইকে একত্রে কাজ করতে হবে। শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে পারলেই একটি উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।
এছাড়া সভায় বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং স্থানীয় পর্যায়ে শান্তি প্রতিষ্ঠায় আরও সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
বার্ষিক এই সমন্বয় সভায় ঈশ্বরগঞ্জ ও ত্রিশাল উপজেলার মোট ৭২ জন কো-অর্ডিনেটর, অ্যাম্বাসেডর ও সদস্য অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঈশ^রগঞ্জ পিএফজির অ্যাম্বাসেডর নীলকন্ঠ আইচ মজুমদার, ত্রিশাল পিএেফজির অ্যাম্বাসেডর মো. সেলিম, শরিফ উদ্দিন, জাহানারা বেগম, ঈশ^রগঞ্জ পিএফজি সদস্য ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামাল হোসেন সরকার, এলডিপি ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী হামিদ, সাংবাদিক হাবিবুর রহমান, শিক্ষক হাবিবুর রহমান শাহীন, সাবেক পৌর কাউন্সিলর মমতাজ বেগম, শিক্ষক রোকসান আক্তার সীমা, ত্রিশাল পিএফজির সদস্য ও জাতীয় পার্টি ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম-আহবায়ক শরীফ উদ্দিন, সহকারী অধ্যাপক কবীরউজ্জামান, সাবেক পৌর কাউন্সিলর জাহানারা বেগম, আব্দুল মতিন প্রমুখ।

ঈশ্বরগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারাদেশে একযোগে পরিচালিত এ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) সকাল থেকে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের সূচনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান। এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সালাউদ্দিন বিশ্বাস, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ঈশ্বরগঞ্জ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। তারা সবাই মিলে উপজেলা পরিষদ চত্বরসহ আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং জমে থাকা আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কার ও মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং এটি মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি উল্লেখ করেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো মশার প্রজননস্থল ধ্বংস করা এবং নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা।জ
তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ কেবল প্রশাসনের মধ্যে সীমাবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়। এজন্য সমাজের প্রতিটি স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি সকলকে নিজ নিজ বাসা, অফিস ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা প্রশাসন জানা যায়, এ ধরনের অভিযান শুধু একদিনের কর্মসূচিই নয়। নিয়মিতভাবে এ কার্যক্রম পরিচালিত হবে।
এতে স্থানীয় জনগণের অংশগ্রহণ আরও বাড়ানো হবে, যাতে একটি স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা সম্ভব হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)