শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন ●   নবীগঞ্জে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি রেজা কিবরিয়া ●   আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ ●   ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ●   বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ●   বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা ●   আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ ●   নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা ●   আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি ●   কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই ●   আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে ●   কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ●   তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু ●   বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল ●   এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত ●   সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ ●   ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ●   ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন ●   মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩ ●   আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ ●   র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা ●   ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   উচ্ছেদকৃত হকারদের জীবিকার বিকল্প ব্যবস্থা করুন ●   নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ ●   বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে ●   রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে ●   বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ●   রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি রেজা কিবরিয়া
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি রেজা কিবরিয়া
মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি রেজা কিবরিয়া

নবীগঞ্জে বাংলা  বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি রেজা কিবরিয়া উত্তম কুমার পাল হিমেল :: বাংলা নববর্ষ ১৪৩৩ পালন উপলক্ষে নবীগঞ্জে বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব পালন করা হয়েছে। ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন “আনন্দ নিকেতন উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও ১৪ এপ্রিল মঙ্গলবার বাঙালি সংস্কৃতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়েছে।
জানা যায়, বাঙালি সংস্কৃতির ধারক ও বাহক একটি শিশু কিশোর শিল্প পরিবার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন আনন্দ নিকেতন এ বছর নবীগঞ্জ যোগল কিশোর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সকাল ১০টা থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত দলীয় কোরাস,কবিতা, গান,নৃত্য, কৌতুক,অভিনয়সহ নানন আয়োজনে সাজানে ছিল । অনুষ্ঠানের উদ্বোধন করেন নবীগঞ্জ-বাহুবল আসনের মাননীয় সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া।
অনুষ্ঠানে আনন্দ নিকেতনের নিজস্ব পরিবেশনায় ছিল নৃত্য, সংগীত ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা এবং সংগীত, নৃত্য,চিত্রাংকন,তবলা,কবিতা বিভাগের বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান । এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে অংশগ্রহণ করেন চ্যানেল আই সেরা কণ্ঠ শিল্পী মিঠুন রায়,বেতারের শিল্পী বিমলেন্দু দাশ বিপ্রেশ এবং এনটিভির জনপ্রিয় কৌতুক অভিনেতা কাকন।
প্রতি বছরই বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল উৎসব মুখর হয়ে ওঠে । এ বছরও উৎসবটি জমজমাট ও ঝমকালো বিভিন্ন আইটেমে সাজানো ছিলো। নবীগঞ্জ আনন্দ নিকেতনের সভাপতি জাহাঙ্গীর বখত চৌধুরী তুহিন এবং সাধারণ সম্পাদক পলাশ বনিকের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু,নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী,বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী অধ্যাপক আব্দুল হান্নান, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,নবীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মতিউর রহমান পিয়ারা,সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ,আনন্দ নিকতনের উপদেষ্টা ডাঃ শফিকুর রহমান,ডাঃ তাপস আচার্য, বাসদ নেতা ওয়াহিদুজ্জামান মাসুদ,চৌধুরী ফয়সল শোয়েব,
নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এটি এম সালাল,সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক অলিউর রহমান অলি,সাংগঠনিক সম্পাদক শাহিদ তালুকদার,আইডিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ নজির আহমদ,সভাপতি নিরুপম দেব,সাংবাদিক অঞ্জন রায়,সংগীত শিক্ষক অভিমুন্য দাশ,ঝুমুর ভৌমিকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। আনন্দ নিকেতনে সাবেক সভাপতি তনুজ রায়,সাবেক সভাপতি কাঞ্চন বনিক, সাবেক সভাপতি প্রণব দেব,জীবেশ গোপ,সাংগঠনিক গোাপাল সুত্রধর,শৈলেশ দাশসহ সংগঠনের অন্যান্য নের্তৃবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে প্রানবন্ত অনুষ্ঠানে সহস্রাধিক দর্শক শ্রোতার সমাগম ঘটে।





আর্কাইভ