শিরোনাম:
●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে ●   মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার ●   রাউজানে যুবকের মরদেহ উদ্ধার ●   ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ●   মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব ●   রাঙামাটি আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন ●   বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, জরিমানা ●   ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে ●   ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা ●   রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা ●   রাঙ্গুনিয়া’র যুবদল নেতা মাসুদকে রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা ●   রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন ●   নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল ●   ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
রাঙামাটি, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২ মে ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০
প্রথম পাতা » ময়মনসিংহ » ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০
শনিবার ● ২ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০

ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে বোরোধানের জমি থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় ১০ আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার রাজিবপুর ইউনিয়নের রামগবিন্দপুর গ্রামে। এ নিয়ে শুক্রবার দিবাগত রাতে দু’পক্ষ ঈশ্বরগঞ্জ থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে শুক্রবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। এ নিয়ে ভোক্তভোগী পরিবারের আবুল খায়ের(৫৯) বাদি হয়ে এজহারভুক্ত ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে আহতরা হলেন, রামগোবিন্দপুর গ্রামের আব্দুস সালাম(৫০), আবু হানিফা(৪৫), মোখলেছুর রহমান(২৪), হেলাল মিয়া(৫০), মোস্তফা(৪৫), জয়নাল আবেদীন(৬৫), হুসনা আরা খাতুন(৪০), জোসনা আরা(৪০), জনি মিয়া(১৭)। এছাড়াও প্রতিপক্ষের শাহেদ আলী(৫০) নামে একজন আহত হয়েছেন। এছাড়াও আরও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আব্দুস সালাম ও মোখলেছুর রহমানের অবস্থা আশঙ্কাজনক।
এজাহারে উল্লিখিত আসামিরা হলেন, রামগোবিন্দপুর গ্রামের শাহেদ আলীর ছেলে খায়রুল ইসলাম রতন(৪৫), মেহেদি হাসান মঞ্জু(৩৬), মাসুদ মিয়া(৪২) শহিদ মিয়া(৩৮) এবং মাসুদ মিয়ার ছেলে মঈনুল ইসলাম লায়ন(২৩)। এছাড়াও একই গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র আব্দুর রাজ্জাক(৪৫), তার ছেলে মিলন মিয়া (২৩)এবং মৃত মফিজ উদ্দিনের ছেলে দুলাল মিয়া(৪৮) ও তার ছেলে একলাছ উদ্দিন বাপ্পু(২৫)।
ভোক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জের ধরে বোরোধানের জমি থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে অভিযুক্ত রতন ও মঞ্জু গংরা প্রতিপক্ষের ওপর দেশীয়অস্ত্রে হামলা চালায়। এতে ভোক্তভোগী পরিবারের ৯ জন আহত হন। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা তাদের ময়মনসিংহ হাসপাতালে রেফার করেন।
এ প্রসঙ্গে ভোক্তভোগী পরিবারের আবুল খায়ের বলেন, রতন ও মঞ্জু গংরা সন্ত্রাসী প্রকৃতির লোক। এলাকার মানুষের ওপর জোরপূর্বক হামলা, মামলা, ভূমি দখল করাই তাদের কাজ। এরই ধারাবাহিতায় ঘটনার দিন শুক্রবার সকালে পূর্বপরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্র নিয়ে আমাদের লোকদের ওপর হামলা করে। এতে আমাদের ৯ জন নারী-পুরুষ আহত হন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে অভিযুক্ত পক্ষের বক্তব্য জানার জন্য মেহেদি হাসান মঞ্জু ও তার পরিবারের একাধিক মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, এ নিয়ে দু’পক্ষেই লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জ  :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঈশ্বরগঞ্জ মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ফাইনালে বালিকা বিভাগে বিশ্বেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালক বিভাগে তারুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ, তারুন্দিয়া ইউপি চেয়ারম্যান হাসান মাহমুদ রানা, তারুন্দিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খলিলুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন, আশরাফুল হক, সুভ্রত বিশ্বাস, কামরুল ইসলাম, রিপন চন্দ্র বিশ্বাস, প্রধান শিক্ষক জাহানারা বেগম, লিপিকা দাস, আব্দুল আজিজ, হযরত আলী, আবুল খায়ের, কল্পনা সাহা, আব্দুস সালাম, মোহাম্মদ তারেকসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাইনাল খেলায় বালিকা বিভাগে বিশ্বেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে বালক বিভাগে তারুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্ধারিত সময়ের খেলা শেষে সমতায় থাকায় ট্রাইবেকারে ৪-২ গোলে ঈশ্বরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান তার বক্তব্যে বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে তোলে। ভবিষ্যতে জাতীয় পর্যায়ে ভালো খেলোয়াড় তৈরিতে এই ধরনের টুর্নামেন্ট বড় ভূমিকা রাখবে। আমরা চাই, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করুক এবং সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলুক।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ঈশ্বরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য সমাবেশ
ঈশ্বরগঞ্জ :: যথাযোগ্য মর্যাদা ও অধিকার আদায়ের দৃপ্ত শপথে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মহান মে দিবস পালন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। শুক্রবার বিকেলে সংগঠনের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
বিকেলে ঈশ্বরগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়কে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলার বিভিন্ন পেশার বিপুল সংখ্যক শ্রমিক ব্যানার ও ফেস্টুন হাতে অংশগ্রহণ করেন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ শ্রমিকদের বর্তমান অবস্থা ও অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলার শ্রমবিষয়ক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা এইচ এম মাজহারুল ইসলাম বলেন, শ্রমিকরা সমাজের চালিকাশক্তি, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে আজো তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। ইসলামের সুমহান আদর্শ অনুযায়ী শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ নিশ্চিত করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই কঠিন সময়ে শ্রমিকদের জীবন আজ অতিষ্ঠ। আমরা দাবি জানাই, শ্রমিকের কাজের উপযুক্ত পরিবেশ এবং পরিবার নিয়ে সম্মানের সাথে বেঁচে থাকার মতো নূন্যতম মজুরি নির্ধারণ করতে হবে।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈশ্বরগঞ্জ উপজেলার সভাপতি গোলাম রহমান খোকা বলেন, শ্রমিক ও মালিকের মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক না থাকলে দেশের শিল্প ও অর্থনীতি এগিয়ে নেওয়া সম্ভব নয়। তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং সকল প্রকার জুলুম-নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ ব্যক্ত করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক সারোয়ার জাহান সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত এই র্যালী ও সমাবেশে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা মে দিবসের ঐতিহাসিক চেতনাকে ধারণ করে শ্রমজীবী মানুষের কল্যাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
সমাবেশের শেষে দেশ ও জাতির কল্যাণ এবং শ্রমজীবী মানুষের মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)