শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৪ মে ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন
প্রথম পাতা » ময়মনসিংহ » সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন
বৃহস্পতিবার ● ১৪ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন

সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা শিমুলতলী মোড় থেকে উচাখিলা বাজার পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ ও গর্ত সৃষ্টি হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্রহ্মপুত্র তীরবর্তী চরাঞ্চলের কৃষকরা। তারা উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে গিয়ে পড়ছেন চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির মুখে।
স্থানীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন উচাখিলা, রাজিবপুর, বড়হিত, তারুন্দিয়া এ পাঁচটি ইউনিয়নের হাজার হাজার মানুষ চলাচল করে থাকেন। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় কাজে এ সড়কের ওপর নির্ভরশীল স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
বিশেষ করে ব্রহ্মপুত্র নদ তীরবর্তী উচাখিলা ও রাজিবপুর এলাকার কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন। এ দুই ইউনিয়নে বিপুল পরিমাণ শাকসবজি উৎপাদিত হয়, যা দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে ঢাকাতে সরবরাহ করা হয়। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে কৃষিপণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। ফলে উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা।
উচাখিলা ইউনিয়নের মরিচারচর গ্রামের কৃষক আব্দুস সাত্তার বলেন, আমাদের মরিচারচর, চর আলগি, রফিয়ার আলগি ও আলাদিয়ার আলগি গ্রামের অধিকাংশ কৃষক ধানের চেয়ে শাকসবজি চাষ বেশি করেন। কিন্তু রাস্তার কারণে পাইকাররা এখন আর গাড়ি নিয়ে চরে আসতে চান না। এতে আমরা উৎপাদিত পণ্য ঠিকমতো বিক্রি করতে না পেরে লোকসানের মুখে পড়ছি।
একই অভিযোগ করেন রাজিবপুর ইউনিয়নের কৃষক এমদাদুল হক। তিনি জানান, উজান চর নওপাড়া, ভাটিচর নওপাড়া, চর রামমোহন ও সীমারবুক এলাকার প্রায় ২১ হেক্টর (পাঁচ হাজার কাঠা) জমিতে শিম, লাউ, আলু, বরবটি, ঝিঙা, বেগুন ও বিভিন্ন ধরনের সবজি চাষ হয়। পরিবহন সংকটের কারণে এসব এলাকার কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
স্থানীয় বাসিন্দা ও কৃষকদের দাবি, দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে সড়কটির পূর্ণাঙ্গ সংস্কার করা হোক, যাতে জনদুর্ভোগ কমে এবং কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারেন।
উচাখিলা ইউনিয়নের সমাজসেবক ফেরদৌস কোরাইশি টিটু বলেন, ঈশ্বরগঞ্জ-উচাখিলা সড়কটি শুধু একটি রাস্তা নয়, এটি এই অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার প্রধান অবলম্বন। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় সাধারণ মানুষ যেমন দুর্ভোগে পড়েছেন, তেমনি কৃষকরাও তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে গিয়ে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে চরাঞ্চলের কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাই, দ্রুত সময়ের মধ্যে সড়কটির পূর্ণাঙ্গ সংস্কারের উদ্যোগ নেওয়া হোক, যাতে এলাকার মানুষের দুর্ভোগ কমে এবং স্থানীয় অর্থনীতি আবার সচল হয়।
উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হক খান সেলিম বলেন, ঈশ্বরগঞ্জ-উচাখিলা সড়কটি আমাদের এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও কৃষক সবাই চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে কৃষিপণ্য পরিবহনে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় স্থানীয় কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরের নজরে নেয়া হয়েছে। আমি ব্যক্তিগত ভাবে আমাদের জাতীয় সংসদ সদস্য মহোদয়ের কাছে সড়ক সংস্কারের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়েছি। এবং সওজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ফারজানা আজাদ সুমী বলেন, উচাখিলা ও রাজিবপুরের চরাঞ্চল কৃষি উৎপাদনের জন্য অত্যন্ত সম্ভাবনাময় এলাকা। বিশেষ করে শাকসবজি উৎপাদনে এ অঞ্চলের কৃষকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে কৃষকরা উৎপাদিত পণ্য সময়মতো বাজারজাত করতে পারছেন না, ফলে তারা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন এবং অনেক ক্ষেত্রে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। কৃষির টেকসই উন্নয়ন ও কৃষকদের স্বার্থ রক্ষায় দ্রুত এই সড়কটির সংস্কার অত্যন্ত জরুরি।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর ময়মনসিংহ জেলা উপ বিভাগীয় প্রকৌশলী মোফাখখারুল ইসলাম বলেন, ঈশ্বরগঞ্জ-উচাখিলা সড়কের বেহাল অবস্থার বিষয়টি আমাদের নজরে এসেছে। সড়কটির বর্তমান অবস্থা পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার কাজের জন্য একটি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট কারিগরি টিমকে সরেজমিনে পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে সড়কটির সংস্কার কাজ শুরু করা হবে। যাতে স্থানীয় জনগণ ও কৃষকদের দুর্ভোগ লাঘব হয়।





ময়মনসিংহ এর আরও খবর

উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী
ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের  পর টাকা ফেরত ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত
একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, জরিমানা ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, জরিমানা
ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা
ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত

আর্কাইভ