সোমবার ● ১৮ মে ২০২৬
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতির ঘটনা ঘটেছে। গত রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টা থেকে প্রায় ২ টা পর্যন্ত উপজেলার থাওইপাড়ার দক্ষিণে ভাঙাব্রিজ নামক স্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২ টার দিকে ডাকাতদল আঞ্চলিক মহাসড়কের ওই স্থানে রাস্তার উপর নৌকা ও ভাজা বিক্রেতার পরিত্যক্ত টেবিল দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ৪০ থেকে ৫০ টি যানবাহনে গণডাকাতি করে। এ সময় ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে চালক ও যাত্রীদের জিম্মি করে সর্বস্ব লুটে নেয়।
ডাকাতদলের কবলে পড়া সৌদিআরব প্রবাসী উপজেলার জয়নাথপুর গ্রামের আশরাফুল ইসলামের বরাত দিয়ে তার পিতা সাইদুর রহমান বলেন, আমার ছেলে সৌদিআরব থেকে দেশে ফিরে নাটোর থেকে সিএনজিযোগে বাড়ি আসছিল। ওই স্থানে আসার পর ডাকাতরা তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি আইফোন ও একটি মোবাইলফোনসহ নগদ অর্থ ছিনিয়ে নেয়।
বিহারীপুর গ্রামের জাহাঙ্গীরের পুত্র মাইক্রো চালক হাবিবুর রহমান বলেন, আমি ঢাকা থেকে মাইক্রোবাস নিয়ে আসছিলাম। ঘটনাস্থলে পৌঁছার পর আমি বিভিন্ন যানবাহনের লম্বা সারি দেখতে পেয়ে ভীতসন্ত্রস্ত হয়ে পড়ি। এক পর্যায়ে ডাকাতরা আমার গাড়ি ঘিরে ফেলে অস্ত্রের ভয় দেখিয়ে আমার প্রায় ৪ হাজার টাকা ছিনিয়ে নেয়।
একজন মাইক্রোবাস চালকের অভিযোগ তিনি আক্রান্ত হওয়ার পরপরই ৯৯৯ নম্বরে আত্রাই থানায় ফোন দিলে পুলিশ তাকে জানান এটি আমাদের এরিয়া না। তবে বিষয়টিকে অস্বীকার করেছেন আত্রাই থানার ওসির দায়িত্বে নিয়োজিত এসআই ইফতেখার। তিনি বলেন, আমাদের থানায় ওই সময় ৯৯৯ নম্বরে কোন ফোন আসেনি। বরং ঘটনার পরপরই বিষয়টি আমরা জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়েছি।
এদিকে গতকাল সোমবার সংবাদ পেয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল ও জেলা ডিবি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এসআই ইফতেখার আরও জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।





আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন
আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার
আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ
আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ
আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ
আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই
দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ