শিরোনাম:
●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ
রাঙামাটি, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৪ জুন ২০২৬
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
বৃহস্পতিবার ● ৪ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা

ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার অভিযোগে পরিচালিত অভিযানে দুইটি ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি দালাল চক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব দালাল হাসপাতালের বহির্বিভাগ ও বিভিন্ন ওয়ার্ডে অবস্থান করে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রেসক্রিপশন সংগ্রহ করে নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ নিয়ে রোগী ও তাদের স্বজনদের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে নানা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়।

স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি অবগত হয়ে উপজেলা প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি টিম হাসপাতালে অভিযান চালায়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত দালালরা হাসপাতাল এলাকা থেকে সরে যায়।

পরে হাসপাতালের সামনে অবস্থিত বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিউ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি প্রতিষ্ঠানটি সীলগালা করা হয়। একই সঙ্গে ল্যাব ওয়ান ডায়াগনস্টিক সেন্টারেও অভিযান চালিয়ে সেটি সীলগালা করা হয়।

ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন বলেন, হাসপাতালে দীর্ঘদিন ধরে দালাল সমস্যাটি রয়েছে। তাদের প্রবেশ ঠেকাতে আমরা বারবার চেষ্টা করেছি এবং সতর্ক করেছি। তারপরও কিছু অসাধু ব্যক্তি এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সমস্যার স্থায়ী সমাধানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে হাসপাতালের সেবার পরিবেশ আরও উন্নত হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, কিছু দালাল চক্র দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের বিভিন্ন পরীক্ষার নামে হয়রানি করে আসছিল। এর আগেও তাদের বিরুদ্ধে একাধিকবার ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবারের অভিযানে দালালদের পাওয়া না গেলেও হাসপাতালের সামনের কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বৈধ লাইসেন্স না থাকায় মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী নিউ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও সীলগালা করা হয়েছে। এছাড়া একই আইনের আওতায় আধুনিক ল্যাব ওয়ান ডায়াগনস্টিক সেন্টারও সীলগালা করা হয়েছে। রোগীদের হয়রানি বন্ধ এবং হাসপাতালকে দালালমুক্ত রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ