বৃহস্পতিবার ● ৪ জুন ২০২৬
প্রথম পাতা » ঢাকা » বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী
বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বাজেটের আগে তড়িঘড়ি করে আবার বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তকে স্বেচ্ছাচারী আখ্যায়িত করে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন আর এক দফা বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধি দেশের স্বল্প আয়ের সাধারণ মানুষের কষ্ট আরও বাড়িয়ে দেবে।তিনি বলেন, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে এমনিতেই সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস দেখা দিয়েছে, তখন বিদ্যুৎ এর এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে আরও দূর্বিসহ করে দেবে।
তিনি বলেন, এনার্জি রেগুলেটরি কমিশন কমিশন - বিইআরসি পাইকারী ও ভোক্তাপর্যায়ে বাজেটের আগে এই মূল্যবদ্ধির যৌক্তিক কোন কারণ দেখাতে পারেনি।
তিনি বলেন, জ্বালানি ও বিদ্যুৎ খাতে চুরি, দূর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনা কমিয়ে আনতে পারলে এখন বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির প্রয়োজন হবেনা। বিবৃতিতে তিনি প্রশ্ন করেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে এসব চুরি দূর্নীতির জন্য সাধারণ মানুষ কেন শাস্তি পাবে!
তিনি বলেন, বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধি বিইআরসির গণশুনানিকে লোকদেখানো হিসাবে আখ্যায়িত করেন এবং বলেন তাদের কাজ হচ্ছে সরকারের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে জায়েজ করা।তিনি বিইআরসির বিদ্যমান আইনের পরিবর্তন করারও আহবান জানান যাতে বিদ্যুৎ এর দাম কমানোর ব্যাপারেও তারা যাতে সরকারকে সুপারিশ করতে পারে।
তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক অবস্থায় আরও বেশ কিছুকাল সরকারকে বিদ্যুৎ খাতে ভর্তুকী প্রদান অব্যাহত রাখতে হবে।তিনি আগামী জাতীয় বাজেট প্রস্তাবনায়
জ্বালানি ও বিদ্যুৎ খাতের উন্নয়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দসহ সামগ্রিক পরিকল্পনা পেশ করার দাবি জানান।
তিনি অবিলম্বে বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানান।





জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস