বৃহস্পতিবার ● ১২ মে ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু হাই স্কুল সরকারিকরণ করায় আনন্দ মিছিল
গাজীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু হাই স্কুল সরকারিকরণ করায় আনন্দ মিছিল

গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৯ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৪০মিঃ) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রাস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু হাই স্কুল সরকারিকরণ করায় স্কুলের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়৷
১২ মে বৃহস্পতিবার দুপুরে স্কুলের ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থীরা র্যালী ও আনন্দ মিছিলে অংশগ্রহণ করে৷ র্যালী ও আনন্দ মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় প্রদক্ষিণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু হাই স্কুল চত্বরে এসে শেষ হয়৷ এসময় স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকগণ আনন্দ উল্লাসে মেতে উঠে৷ শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়৷ এসময় জাতির পিতা বঙ্গবন্ধু হাই স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস জাতির পিতা বঙ্গবন্ধু হাই স্কুলকে সরকারিকরন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আ.ক.ম মোজাম্মেল হক এবং পরিচালনা কমিটিসহ সকলকে ধন্যবাদ জানান৷
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু হাই স্কুল ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়৷





জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন