শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৯ জুন ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী
প্রথম পাতা » ময়মনসিংহ » উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী
সোমবার ● ২৯ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী

উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী মেহেদীর বিদ্যালয়ে যাওয়া ছিল প্রতিদিনের এক কঠিন সংগ্রাম। জন্মগত শারীরিক প্রতিবন্ধকতার কারণে তার দুটি পা অচল। ফলে নিজে চলাফেরা করতে না পারায় প্রতিদিন মায়ের কোলে করেই বিদ্যালয়ে যেতে হতো তাকে। তবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার উদ্যোগে একটি হুইলচেয়ার পাওয়ার পর বদলে গেছে তার শিক্ষা জীবনের প্রতিবন্ধকতার পথ।
জানা গেছে, মেহেদীর পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে একটি হুইলচেয়ার কেনার সামর্থ্য ছিল না। প্রতিদিন মা মারুফা আক্তার তাকে কোলে করে বাড়ি থেকে বিদ্যালয়ে নিয়ে যেতেন এবং ক্লাস শেষে আবার কোলে করেই বাড়ি ফিরিয়ে আনতেন। নিয়মিত এভাবে সন্তানকে বহন করতে গিয়ে তিনি প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন। এতে একদিকে পরিবারের কষ্ট বাড়ছিল, অন্যদিকে মেহেদীর লেখাপড়া চালিয়ে যাওয়াও অনিশ্চিত হয়ে পড়ছিল।
বিষয়টি জানতে পারেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ। তিনি মেহেদীর পরিস্থিতি বিবেচনায় নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক (CODEC)-এর সঙ্গে যোগাযোগ করেন। পরে সংস্থাটির সহযোগিতায় মেহেদীর জন্য একটি হুইলচেয়ারের ব্যবস্থা করা হয়।
হুইলচেয়ারটি পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে মেহেদী। একটি হুইলচেয়ার যেন ফিরিয়ে দিয়েছে তার স্কুলে যাওয়ার আনন্দ। এখন আর প্রতিদিন মায়ের কোলে করে বিদ্যালয়ে যেতে হবে না। নিজের হুইলচেয়ারে বসেই সহজে বিদ্যালয়ে যেতে পারবে মেহেদী। এতে তার পড়াশোনা চালিয়ে যাওয়ার পথও অনেক সহজ হয়ে গেছে।
মেহেদীর মা মারুফা আক্তার বলেন, প্রতিদিন ছেলেকে কোলে করে স্কুলে নিয়ে যেতে খুব কষ্ট হতো। অনেক সময় অসুস্থ হয়ে পড়তাম। হুইলচেয়ার পাওয়ায় এখন অনেক স্বস্তি লাগছে। যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ বলেন, কোনো শিশুই যেন শারীরিক প্রতিবন্ধকতার কারণে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই আমরা কাজ করছি। মেহেদীর বিষয়টি জানার পর কোডেকের সহযোগিতায় দ্রুত একটি হুইলচেয়ারের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতেও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা প্রদানে শিক্ষা বিভাগ কাজ করে যাবে।
সোমবার ২৯ জুন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কার্যালয়ে হুইলচেয়ার বিতরণের সময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, কোডেকের ঈশ্বরগঞ্জ উপজেলা ম্যানেজার আজিজুর রহমান, অর্থ ও প্রশাসন ম্যানেজার শেখ মুরাদ হোসেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, তারুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনজুরুল আহসান প্রমুখ।





আর্কাইভ